- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» ‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’
প্রকাশিত: 21. September. 2024 | Saturday
মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির ৩১ দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।
তারেক রহমান বলেন, ‘একটি কথা আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেইসঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে।
তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় জাতি। আমি সঠিকভাবে কাজ সম্পন্ন করতে পারলে দেশের মানুষের রাজনৈতিক মুক্তি অর্জনে সক্ষম হবো। একইসঙ্গে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হবো। কারণ শুধু রাজনৈতিক মুক্তি অর্জন করলেই আমাদের সম্পূর্ণ মুক্তি আসবে না। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এটিকে ফলপ্রসু করতে হলে এটির সুফল পেতে হলে জনগণের মুক্তি অর্জনের পথ বা উপায় বাতলাতে হবে।-যোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহতদের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মদান দেশের কোটি কোটি মানুষের জন্য। দেশের জন্য। এদেশ স্বৈরাচারমুক্ত হোক, দেশের কোটি কোটি মানুষ কিছুদিন আগেও যাদের কথা বলার অধিকার ছিল না, স্বৈরাচারের অপশাসনের কারণে তাদের যে মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই বহু মানুষ আত্মত্যাগ করেছিলেন।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর