- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই : নুর
প্রকাশিত: 21. September. 2024 | Saturday
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন করা হয়। বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি, তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই।’
আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে গণঅধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে ‘রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনজীবী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীন করা উচিত নয়। বিচারবিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি, তা নিশ্চিত করতে হবে। জেলায় জেলায় নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে হবে।’
‘স্বাধীনতার ৫৩ বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি, এখন সময় এসেছে দেশকে সংস্কার করার। বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয়নি। এই জাতি তো বারবার জীবন দেবে না, তাই এখন সময়কে কাজে লাগাতে হবে।’
নুর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা আন্দোলন করেছি, চাইলে আমরা চাকরিতে ঢুকে যেতে পারতাম। আমরা যখন দেখেছি কোটাকে সংস্কার করে লাভ নেই, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে এ রকম শতসহস্র অনিয়ম সেগুলো সংস্কার করবে কারা? জাতির সামনে সে রকম নেতৃত্ব নেই। সেজন্য আমরা রাজপথ থেকে উঠে এসে রাজনৈতিক দল গঠন করেছি। দল ঘোষণার এক বছরের মধ্যেই নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছি। আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে সফল হয়েছি।’
তিনি বলেন, ‘তরুণ, সৎ ও মেধাবীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। নতুন নেতৃত্ব ছাড়া বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব নয়। ৫৩ বছরেও যারা পারেনি, তারা সামনেও পারবে কি না সেটা নিয়ে জনগণের সংশয় আছে। নবগঠিত আইনজীবী অধিকার পরিষদকে বলব, আপনারা তৃণমূল পর্যায়ে যাবেন। আইনজীবী অধিকার পরিষদের মূল কাজ হবে সুবিচার নিশ্চিত করা।’
এ সময় অ্যাডভোকেট গোলাম সওয়ার জুয়েলকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকীকে সদস্যসচিব করে বাংলাদেশের আইনজীবী অধিকার পরিষদের কমিটি ঘোষণা করেন নুরুল হক নুর।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর