- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
- Good Friday History, Tradition, and Islamic Perspective : M A Hussain uk
- নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
» সীমান্তে ফের বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা
প্রকাশিত: 22. September. 2024 | Sunday
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সোনাতলা সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানতে পেরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিয়েছে। বাধার পর কাজ বন্ধ রেখেছে বিএসএফ। পরে রবিবার দুপুরে বৈঠক করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
জানা গেছে, সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫ থেকে ১০ গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এরপর বিএসএফ কাজ বন্ধ রাখে।
ঘটনাটি নিয়ে রবিবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছেন। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল শনিবার বাধা দেয়, পরে আজ সকালে আবার কাজ করে। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সাথে বৈঠক হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরা যাবে না। কিন্তু তারা সেটি মানেননি।
জানতে চাইলে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছেন। তাদের সাথে আলোচনা হয়েছে, আর কাজ করবে না। আর যে অংশে কাজ করেছে সেটি তুলে নিয়ে যাবেন।
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


