- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
» অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর নির্ভর করছে জাতির সাফল্য : ওসমান ফারুক
প্রকাশিত: 25. October. 2024 | Friday
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল।
দীর্ঘদিন পর দেশে ফিরে শুক্রবার রাজধানীর ইন্দিরা রোডে একটি হোটেলে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন ওসমান ফারুক।
ড. ওসমান ফারুক বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকব।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেসময় যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন।
কিশোরগঞ্জ-৩ আসনের দু’বারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে ওই আসনে তার নির্বাচনি এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। দেশে ফিরেই শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ড. এম ওসমান ফারুক।
[hupso]সর্বশেষ খবর
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর