- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
প্রকাশিত: 19. January. 2026 | Monday
বিমানের ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু না রাখলে এবং ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালু না করলে অনির্দিষ্টকালের জন্য বিমান বয়কটের হুমকি
————————————-
কে এম আবুতাহের চৌধুরী লন্ডন থেকে :
বাংলাদেশ বিমানের ম্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও ওসমানী বিমান বন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু রাখার দাবীতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইষ্ট রিজিয়নেল কমিটির উদ্যেগে গত ১৮ ই জানুয়ারী রবিবার বিকাল ২টায় পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠণের সাউথ ইষ্ট রিজিয়নেল কমিটির আহ্বায়ক আলহাজ্ব হারুনুর রশীদের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আব্দুল বাছিত রফির পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠণের পেট্রণ ,কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী ,গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর ,কো-কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ ,জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলী ।
সভায় অন্যান্য নেকৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মাহমুদ আলী ,কমিউনিটি নেতা আব্দুল মুকিত , সৈয়দ সায়েম করিম ,ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি আব্দুল মালিক ,দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী ,মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক ,কমিউনিটি নেতা শাহ চেরাগ আলী ,গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট শাখার সভাপতি মোখতার আলী ,হাজী বুলু মিয়া ,গিয়াস উদ্দিন আহমদ ,মাষ্টার আশরাফ চৌধুরী ,টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম ,মিসেস হেলেনা ইসলাম ,কবি আসমা মতিন ,আজম আলী প্রমুখ ।
সভায় বক্তারা বলেন – বাংলাদেশ বিমানের ম্যানচেষ্টার টু সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায় ।এক শ্রেনীর সিলেট বিদ্বেষী সিন্ডিকেট অন্তর্বর্তী কালীন সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য এ জঘণ্য কাজ করে তিন লক্ষ প্রবাসীদের প্রতি অবিচার করেছে ।
২৪ বছর ধরে ওসমানী বিমান বন্দর আন্তর্জাতিক হওয়ার পরও বিদেশী কোন ফ্লাইট ঐ তথাকথিত সিণ্ডিকেট ওঠা নামা করতে দিচ্ছেনা ।ফলে বিমান লণ্ডন -সিলেট রুটে ১৫০০ পাউণ্ড পর্যন্ত প্রতি যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করছে।ফলে পরিবার পরিজন নিয়ে অনেক পরিবার দেশে যেতে পারছেন না ।নতুন প্রজন্মের ছেলে মেয়েরা দেশ বিমুখ হচ্ছে ।
বক্তারা আরো বলেন -আর সোজা আঙ্গুলে ঘি উঠবেনা ।আঙ্গুলকে বাঁকা করতে হবে।কঠোর কর্মসূচী দিতে হবে ।অনির্দিষ্টকালের জন্য রেমিট্যান্স ও বিমান বয়কট করতে হবে ।তাই প্রবাসীদের স্বার্থে সবাইকে এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় ।
সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর