- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» টাকা ছাপিয়ে নয়, আন্তঃব্যাংক তারল্য সহায়তা পাবে দুর্বল ব্যাংক
প্রকাশিত: 07. September. 2024 | Saturday
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, নতুন করে টাকা ছাপিয়ে আর কোনও দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হবে না। এক্ষেত্রে সমস্যায় থাকা ব্যাংকগুলোকে আন্তঃব্যাংকের মাধ্যমে তারল্য সহায়তা দেওয়া হবে। এতে গ্যারান্টার হিসেবে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর বলেন, দেশের সাত-আটটি ব্যাংকের কারণে সব ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে না। আমানতকারীদের কথা ভেবে আমরা সীমিত পরিসরে তারল্য সাপোর্ট দিতে চাই।
বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকার্স মিটিং’ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশ থেকে আটটি ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা পাচার হয়েছে। এতে এসব ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে। আমরা সীমিত পরিসরে তারল্য সাপোর্ট দিতে চাই। সরকার আমানতকারীদের কথা ভেবে তাদের পাশে দাঁড়াবে। তবে তারল্য সংকট কাটাতে পুরো সাপোর্ট দিতে হলে দুই লাখ কোটি টাকার প্রয়োজন হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে বহুগুণ।
তিনি বলেন, আমরা কিছু সীমিত তারল্য সাপোর্ট দিতে চাই ব্যাংকগুলোকে। এটা আন্তঃব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, যেখানে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হিসেবে কাজ করবে। এসব ব্যাংকে সমস্যা বহুদিন ধরে ছিল, আমানতকারীরাও জানত। আমরা আমানতকারীদের স্বার্থটা দেখব, যেন তারা অর্থ ফিরে পান।
গভর্নর আরও বলেন, আমরা আমানতকারীদের অনুরোধ করব আপনারা একসঙ্গে টাকা উত্তোলন করবেন না। আপনাদের প্রয়োজন মতো টাকা উত্তোলন করুন। আমাদের কিছুটা সময় দেন। আমরা আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। একটা বিষয় পরিষ্কার করতে চাই যে, এই ৭ থেকে ৮টা ব্যাংকের কারণে পুরো ব্যাংকখাত ক্ষতিগ্রস্ত হবে না।
গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২০ আগস্ট মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না।
তিনি বলেছিলেন, হঠাৎ করে ব্যাংক বন্ধ করে কিংবা ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনও সমাধানের পথে যাওয়া যাবে না।
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর