- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতির ওপর হামলা, একজন নিহত
প্রকাশিত: 13. September. 2024 | Friday
গোপালগঞ্জে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় শওকত আলী দিদার (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী (গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি) রওশন আরা রত্নাসহ ৩৫ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে এস এম জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে নেতাকর্মীরা এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার পথে এ হামলার শিকার হন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। টুঙ্গিপাড়া যাবার পথে সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলা বেদগ্রাম মোড়ে একটি পথসভা শেষে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সদর উপজেলা ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২-৩শ’ নেতাকর্মী মাইকিং করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। তাদের হামলায় শওকত আলী দিদার নিহত হয়েছেন।
গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান বলেন, বিএনপির কর্মী-সমর্থকরা গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় ঘোনাপাড়া এলাকায় বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে। তাদের বাধা দিলে আমাদের উপর হামলা করে। এতে আমি নিজেই আহত হয়েছি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর