- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
» বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেফতার
প্রকাশিত: 27. November. 2024 | Wednesday
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তারা হলেন- বিজি প্রেসের পোটার মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার আকরাম হোসেন (৪৭)।
এদিকে, তাদেরকে বুধবার রাজধানীর পল্টন মডেল থানার মামলায় আদালতে তোলা হলে মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে ওই মামলায় গ্রেফতার বিজি প্রেসের আরেক কর্মচারী বাইন্ডার আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিন আদালতে হাজির করে আসামি মজনুর ১০ দিনের রিমান্ড ও আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি।
এর আগে গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার পর গত ৯ জুলাই গ্রেফতার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনসহ ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। ওই দিন আবেদসহ ছয় আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। অন্যরা হলেন- অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক (ডিসপাস) সাজেদুল ইসলাম, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং জনৈক লিটন সরকার।
[hupso]সর্বশেষ খবর
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


