News Head

» ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 29. October. 2026 | Thursday

‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

প্রবাসে বাংলাদেশিদের ইতিহাস, ঐতিহ্য ও অবদান সংরক্ষণের ওপর গুরুত্ব প্রধান

 

লুটন, যুক্তরাজ্য | Arafat News UK

লোটনের ব্যারি পার্ক রোডে লোটন ক্যাফেতে অদ্য রোজ বুধবার রাত নয়টার সময় লেখক ও সাহিত্যিক গাজী আবদুল কাদির মুকুল রচিত ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের বিষয়বস্তু পর্যালোচনা, পাঠক রিভিউ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় লোটনে বাংলাদেশীদের হালচাল গ্রন্থের উপর বাংলাদেশি কমিউনিটির ইতিহাস, ঐতিহ্য, সামাজিক অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রবাসজীবনের ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় গ্রন্থটির বিষয়বস্তু পর্যালোচনা করেন লেখক, সাহিত্যিক ও গবেষক মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, “গ্রন্থের লেখক গাজী আবদুল কাদির মুকুল অত্যন্ত চমৎকারভাবে বাংলা ও ইংরেজি ভাষায় লুটনে বাংলাদেশিদের আগমন, তাঁদের ইতিহাস, ঐতিহ্য ও প্রবাসজীবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন। আমি নিজেও গ্রন্থটি পাঠ করেছি। বইটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে।

“লুটনে বাংলাদেশিদের আগমন এবং তাঁদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে লেখক কোনো ধরনের পক্ষপাতিত্ব করেননি। বরং সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে সহজ-সরল ভাষায় বিষয়গুলো উপস্থাপন করেছেন। এ ধরনের গ্রন্থ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকের কাছে সমাদৃত হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”


মোহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ইতিহাস, ঐতিহ্য, সামাজিক বিকাশ ও অবদান সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের গ্রন্থ প্রবাসী বাংলাদেশিদের অতীত ইতিহাস জানতে এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়, পরিচয় ও ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি গ্রন্থটির লেখক গাজী আবদুল কাদির মুকুলকে তাঁর আন্তরিক প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আরও গবেষণামূলক সাহিত্য রচনার আহ্বান জানান।
পাঠকদের গুরুত্বপূর্ণ আলোচনা

পাঠক রিভিউ ও মতবিনিময় সভায় গ্রন্থটির গুরুত্ব, তাৎপর্য, উপযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস সংরক্ষণে এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল কাইয়ুম তালুকদার পংকি মিয়া, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি খুররম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ কামরুজ্জামান খান, মিসবাহউর রহমান বাবুল মিয়া, শহীদুল করিম চৌধুরী পারভেজ, মনোয়ার উল্লাহ, সাংবাদিক মাহবুবুল করিম সুয়েদ, গাজী আবদুল জব্বার আকুল, রাজনীতিবিদ সৈয়দ রুয়েজ আহমদ, আলী হায়দার শিপলু, এম এম রহমান তাজ এবং তরুণ উদীয়মান সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিক আহাদ গাজীসহ অন্যান্য পাঠক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ, কমিউনিটির ঐক্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশিদের অবদানের ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।
বইটি পাঠকসমাজের মধ্যে প্রবাসের ইতিহাস নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক তথ্য পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে আলোচনায় প্রতিফলিত হয়।
প্রবাসের ইতিহাস হোক আগামী প্রজন্মের প্রেরণা
প্রবাসে বাংলাদেশিদের আগমন, প্রতিষ্ঠা, সংগ্রাম, সাফল্য ও অবদানের ইতিহাস সংরক্ষণ করা বর্তমান প্রজন্মের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাহিত্য, গবেষণা ও পাঠক-আলোচনার মাধ্যমে সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব।
প্রবাসের ইতিহাস সংরক্ষিত হোক, নতুন প্রজন্ম জানুক নিজেদের শিকড় ও ঐতিহ্য।

Readers’ Review and Discussion Held on Lutone Bangladeshider Halchal
Emphasis on Preserving the History, Heritage and Contributions of Bangladeshis in the Diaspora

Luton, United Kingdom | Arafat News UK

A readers’ review and discussion session was held at Bury park Luton Cafe on 28 October Wednesday at 9 pm.

The Lives of Bangladeshi British citizen in luton by Gazi Abdul Kader Mukul to reflect on the contents and significance of Lutone Bangladeshider Halchal, a book written by author and literary writer Gazi Abdul Kadir Mukul. The discussion highlighted the importance of preserving the history, heritage, social contributions and experiences of the Bangladeshi community in Luton for future generations.

The book was reviewed by writer, literary figure and researcher Mohammed Anwar Hossain, who shared his appreciation of the author’s work.
He said, “Gazi Abdul Kadir Mukul has made an excellent effort to present the arrival of Bangladeshis in Luton, their history, heritage and various aspects of their lives in the diaspora in both Bengali and English. I have personally read the book and found it very impressive.
“The author has made a sincere effort to document the history and heritage of Bangladeshis in Luton without favouritism or bias. The subject matter is presented in clear, simple language while maintaining an impartial approach. This makes the book accessible to readers from different backgrounds and gives it considerable value as a record of the Bangladeshi community’s history.”
Mohammed Anwar Hossain further emphasised that preserving the history, heritage, social development and contributions of Bangladeshis living abroad is extremely important. He noted that books of this nature can help the diaspora understand its past and enable younger generations to learn about their roots, identity and cultural heritage.
He congratulated Gazi Abdul Kadir Mukul on his commendable effort and encouraged further literary and research-based publications documenting the history and heritage of Bangladeshis in the diaspora.


Readers Share Their Views
Several prominent community figures, political personalities, journalists and readers shared their views on the importance, significance and benefits of the book.
Among those contributing to the discussion were prominent political figure Abdul Kayum Talukdar Pongki Mia; Khurram Chowdhury, President of the Greater Sylhet Welfare Association; political figure Kamruzzaman Khan; Misbahur Rahman Bablu Mia; Shahidul Karim Chowdhury Parvez; Monowar Ullah; journalist Mahbubul Karim Suyed; Gazi Abdul Jabbar Akul; political figure Syed Ruez Ahmed; Ali Haider Shiplu; M. M. Rahman Taj; and emerging social media journalist Ahad Gazi, alongside other readers and respected members of the community.
The discussion focused on the experiences of Bangladeshis living abroad, their social and cultural development, community unity, and the importance of documenting their contributions to life in the United Kingdom.
The readers’ review provided an opportunity to exchange perspectives, reflect on the community’s past and highlight the value of making historical records accessible to younger generations.
Preserving Our Past for Future Generations
Documenting the arrival, settlement, struggles, achievements and contributions of Bangladeshis in the diaspora is an important responsibility. Literature, research and readers’ discussions can all play a vital role in ensuring that this history is preserved and passed on to future generations.
Let the history of our diaspora be preserved, and let future generations remain connected to their roots and heritage.

[hupso]