- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
প্রকাশিত: 16. November. 2026 | Monday
বিয়ানীবাজারে ডিএম হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন
আরাফাত নিউজ | বিয়ানীবাজার, সিলেট
আলীনগর দর্পণ ডেস্ক: শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেবল বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এই সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক বন্ধনে আজীবন অটুট থাকে। সময়ের ব্যবধানে শিক্ষার্থীরা জীবনের নানা পথে ছড়িয়ে পড়লেও প্রিয় শিক্ষকদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমে না। এমনই আবেগঘন পরিবেশে সিলেটের বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়েছে ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই পুনর্মিলন।
বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে গত ১৪ নভেম্বর বিয়ানীবাজারের লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘শিক্ষক, বন্ধু আর পরিবার; শ্রদ্ধা-সম্মোহন দুর্নিবার’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান ও প্রবাস থেকে সাবেক শিক্ষক, শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক চিরন্তন ও অবিচ্ছেদ্য। সব বৈষয়িক সম্পর্কের ঊর্ধ্বে এই বন্ধন। একজন শিক্ষক আজীবন শিক্ষক এবং শিক্ষার্থীরাও আজীবন তাঁর শিক্ষার্থী। সময়ের পরিবর্তন কিংবা ভৌগোলিক দূরত্ব কখনো এই সম্পর্কের গভীরতা কমাতে পারে না।
সাফিয়াতুর রহমান চৌধুরী রেকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির আহমদ চৌধুরী। আয়োজনের অন্যতম আবেগঘন পর্ব ছিল সাবেক শিক্ষকদের সম্মাননা প্রদান। কৈশোর ও তারুণ্যের দিনগুলোতে যাঁরা শিক্ষার্থীদের জ্ঞান ও আদর্শের আলোয় আলোকিত করেছেন, তাঁদের মধ্যে ১৫ জন জীবিত শিক্ষককে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি প্রয়াত ১০ জন শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষকরা। তাঁরা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের কাছ থেকে এমন হৃদয়স্পর্শী আয়োজন পাওয়া তাঁদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই পুনর্মিলনের মাধ্যমে শুধু পুরোনো শিক্ষার্থীদের সঙ্গে নয়, প্রায় তিন দশক আগের সহকর্মীদের সঙ্গেও আবার মিলিত হওয়ার সুযোগ হয়েছে।
সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর থিম সংয়ের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। দ্বিতীয় পর্বে পবিত্র কোরআন তিলাওয়াত, প্রয়াত শিক্ষক ও বন্ধুদের স্মরণে শোকপ্রস্তাব এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে থাকা বন্ধুদের পাঠানো ভিডিও ও অডিও শুভেচ্ছাবার্তা অনুষ্ঠানে ভিন্ন আবহ সৃষ্টি করে।
মধ্যাহ্নভোজের পর অ্যালামনাইদের সন্তানদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। পরে র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন শিক্ষক অমিয় ভূষন পাল, মো. নুরুল ইসলাম চৌধুরী, মকছুছুল আম্বিয়া চৌধুরী, মো. সরিফুজ্জামান চৌধুরী, মো. নজরুল হক, ফনি ভূষন পাল, মো. মহিউদ্দীন জাকারীয়া চৌধুরী, মো. মাহবুবুর রহমান চৌধুরী, অসীম চন্দ্র পাল, সালমা-ই হাফছা, রফিকুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. শাহ আলম খান ও মো. শিহাব উদ্দিন চৌধুরী। খন্দকার জসিম উদ্দিনের সম্মাননা স্মারক তাঁর পক্ষে গ্রহণ করেন তাঁর মেয়ে।
মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় মহিউল ইসলাম জায়গীরদার, রশীদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মুজিবুর রহমান খান, মো. আবদুল মতিন, মো. মসাহিদ আলী, মো. আবদুল ওয়াহিদ, মো. রফিকুল ইসলাম সেলিম, মো. আবদুল মান্নান শাহ ও মো. মুহিবুর রহমানকে।
ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মুহাম্মদ নিজাম উদ্দিন খাঁ, রোমান আহমদ, খালেদ আহমদ, আফজাল সিদ্দিকী, মাতাব উদ্দিন, আবুল মনসুর চৌধুরী সুমন, সোহেল আহমদ, শরিফ আহমদ, জাকির হোসেন, শাহানুল আম্বিয়া চৌধুরী, তানভীর চৌধুরী শান্ত, শেখ এমরান আহমদ, রুহেল আহমদ, মিহির চৌধুরী, রেহান আহমদ, বিমল চন্দ্র পাল, মো. আজিজুর রহমান, আব্দুর রহমান ও মজনু মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশগ্রহণ করেন। প্রবাসে থাকা অ্যালামনাইদের মধ্যে মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, হিরক উদ্দিন হিরু, মনসাদ হোসেন, মোহাম্মদ মহসীন, মুহাম্মদ দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান, মছরুজ্জামান ও ইমরান চৌধুরী রাজিব ভিডিও ও অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।

শিক্ষকদের প্রতি এজিআইসিও ইউকে চেয়ারম্যানের বিনম্র শ্রদ্ধা
ডিএম হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এসএসসি ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এজিআইসিও ইউকে (AGICO UK)-এর চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেইন।

তিনি বলেন, “শিক্ষকরা একটি জাতির প্রকৃত আলোকবর্তিকা। একজন শিক্ষকের অবদান কোনোদিন অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের জীবনে জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শের বীজ বপন করেন শিক্ষকরা। জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের অবদান ও তাঁদের অবিস্মরণীয় ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি অনুষ্ঠানে সম্মানিত জীবিত ও প্রয়াত সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা এবং জীবিত শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনা করেন।
মোহাম্মদ আনোয়ার হোসেইন আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষকদের সম্মাননা প্রদান এবং অ্যালামনাই পুনর্মিলনের এই আয়োজন নতুন প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন সহপাঠীদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরাফাত নিউজ পরিবারের পক্ষ থেকেও ডিএম হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী এবং এসএসসি ১৯৯৫ ব্যাচের এই মহতী উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান


