- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
» তিন মাসে ঘুষ-অসদাচরণের ৩৩ অভিযোগ সুপ্রিম কোর্ট হেল্পলাইনে
প্রকাশিত: 01. January. 2025 | Wednesday
বিচারপ্রার্থীদের সেবা নিশ্চিতে সুপ্রিম কোর্টে চালু করা হেল্পলাইনে তিন মাসে ঘুষ-অসাদাচরণের ৩৩টি অভিযোগ জমা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে এরই মধ্যে নানা ধরনের আইনগত পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। অভিযোগের পাশাপাশি আইনি পরামর্শ ও সেবা পেতে ভোগান্তিসহ এই সময়ে ১০০৩টি ফোনকল এসেছে হেল্পলাইনে।
আজ বুধবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত ২৬ সেপ্টেম্ব সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেবা চালু করেন। মূলত, সুপ্রিম কোর্টে আগত বিচারপ্রার্থীদের সেবাপ্রাপ্তীতে প্রতিবন্ধকতা প্রতিরোধে হেল্পলাইন নম্বর (০১৩১৬১৫৪২১৬) চালু করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা এই হেল্পলাইনের দায়িত্বে রয়েছে। সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে সরকারি ছুটির দিন ছাড়া রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাচ্ছে এই হেল্পলাইনে।
তিন মাসের পরিসংখ্যান উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, হেল্পলাইন সেবা চালু করার তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ১০০৩টি কল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আইনি পরামর্শ সেবা গ্রহণের নিমিত্তে ৬০৪টি কল আসে। এছাড়া, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে কল আসে ৩৪৪টি। এসব কলের সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, তিন মাসে বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি অভিযোগ এসেছে। এর মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ ২২টি এবং বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ। এর মধ্যে বিভিন্ন জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তিনটি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ছয়টি ঘুষ-অসাদাচরণের অভিযোগ এসেছে।
সুপ্রিম কোর্ট জানায়, সকল অভিযোগ সম্পর্কিত সেবা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে। ঘুষ-অসদাচরণের অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


