- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
- ২০২৬ নববর্ষের শুভেচ্ছা
- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- সংগ্রামী জীবনের নাম খালেদা জিয়া – এম এ হোসেইন
- গ্রটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপন
» বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
প্রকাশিত: 19. January. 2026 | Monday
কোরআন খতম, মিলাদ ও দলের প্রতীক মাফলার বিতরণ
আলীনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ
শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত
নিউজ ডেস্ক :
এজিআইসিও ইউকের চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার হোসাইনের উদ্যোগে এবং এজিআইসিও ইউকে বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আলীনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী আবুল গণী মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় রামধা ত্রিমোহনীস্থ আলীনগর দর্পণ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় স্মৃতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। একই সঙ্গে বিএনপি নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে দলের প্রতীক ধানের শীষ খচিত মাফলার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে সম্মানিত ইমামগণ পবিত্র কোরআন শরিফ খতম পাঠ করেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে মরহুম হাজী আবুল গণী মিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম), দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ ও জাতির কল্যাণ এবং জীবিত ও প্রয়াত সকল মুসলমানের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিআইসিও ইউকের বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা ও আলীনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব। অনুষ্ঠান পরিচালনা করেন এজিআইসিও ইউকের বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সভাপতি ও আলীনগর দর্পণের প্রতিষ্ঠাতা আবুল কাসিম আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি শামীম আহমদ এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাসা গ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা তাজ উদ্দিন বিলাল।
বক্তারা বলেন, মরহুম হাজী আবুল গণী মিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭৮ সালে বিএনপিতে যোগদান করেন। তাঁর যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আলীনগর ইউনিয়নে বিএনপি একটি শক্তিশালী সংগঠনে রূপ নেয়। তিনি ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ একজন সংগঠক, যিনি সারাজীবন দল ও আদর্শের জন্য আত্মনিবেদন করে গেছেন। বক্তারা আরও স্মরণ করেন, শহীদ জিয়াউর রহমান কর্তৃক উদ্বোধিত কুশিয়ারা নদীর উপকণ্ঠে খরতি খাল খনন কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন মরহুম হাজী গণী মিয়া।

তারই ধারাবাহিকতায় মরহুমের সুযোগ্য উত্তরসূরি হিসেবে নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক অনুপ্রেরণা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে এজিআইসিও ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, কমিউনিটি নেতা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসাইনের পক্ষ থেকে উপহারস্বরূপ ধানের শীষ খচিত দলীয় মাফলার বিতরণ করা হয়।
বক্তারা মরহুম হাজী আবুল গণী মিয়ার রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক ভূমিকা ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর আদর্শ ও নেতৃত্ব স্থানীয় বিএনপিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুর রাজ্জাক, হেলাল আহমদ, বুট্টু আহমদ, বিএনপি নেতা কাওসার আহমদ, ছালিক উদ্দিন, করিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা তরুণ প্রজন্মদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার লিটন, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদ, এজিআইসিও ইউকে বাংলাদেশ প্রজেক্ট কমিটির সহ-সভাপতি হেলাল আহমদ হেলু, মাহবুল হাসান, ইমন আহমদ, মামুন আহমদ, কামরান আহমদ, রায়েদ আহমদ, সাজেল আহমদ, নাহিদ আহমদ, জিহান আহমদ, শাহিন আহমদ, রোবেল আহমদ, কাওছার আহমদ, সবুর আহমদ, আব্দুর রহমান, আলী আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও উপহার গ্রহণকারী নেতাকর্মীরা সুন্দর ও অর্থবহ আয়োজনের জন্য সমাজসেবক ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসাইনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ খবর
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
এই বিভাগের আরো খবর
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা


