- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
প্রকাশিত: 21. July. 2026 | Tuesday
এমপি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন ও জনদাবি বাস্তবায়নে মতবিনিময়, গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক | আরাফাত নিউজ
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী দেশ-বিদেশে অবস্থানরত আলীনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য থেকে ইউকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেইন, ইউকে বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শাহজাহান চৌধুরী, ইউকে বিএনপির নেতা লুবেক আহমদ চৌধুরীসহ একাধিক প্রবাসী নেতা বাংলাদেশে গিয়ে নির্বাচন প্রচারণায় অংশ নেন। তাঁরা আলীনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনা, সাংগঠনিক কার্যক্রম এবং প্রচারণায় সহযোগিতা করেন।

প্রচারণাকালে মোহাম্মদ আনোয়ার হোসেইন আলীনগর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রয়োজনীয়তা—বিশেষ করে সুরমা নদীর ভাঙন প্রতিরোধ, সৈয়দ নববী আলী কলেজকে ডিগ্রি কলেজে উন্নীতকরণ, হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য জনদাবির বিষয়গুলো সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরবর্তীতে এসব বিষয়ে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের আগে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী টেলিফোনে মোহাম্মদ আনোয়ার হোসেইনের সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ, এমরান আহমেদ, নজরুল ইসলাম, তানবির আহমেদসহ স্থানীয় নেতাদের উপস্থিতিতে উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

সৈয়দ নববী আলী কলেজকে ডিগ্রি কলেজে উন্নীতকরণ এবং কলেজের লাইব্রেরি, খেলার মাঠ, গার্ডওয়াল, যাতায়াতের রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন।
সিলেট-শেওলা চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত দেশ-বিদেশে অবস্থানরত মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণে সহযোগিতা।
উত্তর আলীনগরে সুরমা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী নদীশাসন ও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ।
আলীনগর গ্রামের প্রধান সড়ক, বাইপাস সড়ক, মসজিদগামী রাস্তা, গার্ডওয়াল এবং দুটি জরাজীর্ণ সেতুর সংস্কার।
জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে স্থায়ী পাকা ড্রেন নির্মাণ।

বিগত সংসদ নির্বাচন প্রচারণার অবিস্মরণীয় স্মৃতি
হাওর এলাকার উন্নয়ন, রাস্তা ও সুইস গেট নির্মাণ এবং প্রবাসীদের ভূমি ও সম্পত্তি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিয়ানীবাজারে ‘প্রবাসী হেল্প কর্নার’ চালুর উদ্যোগ।
আলীনগর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উন্নয়ন এবং প্রয়োজনীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংস্কার।
মতবিনিময় শেষে প্রবাসী প্রতিনিধিদের পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরীকে আলীনগর ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের সমস্যা ও উন্নয়ন দাবিগুলোকে গুরুত্ব দিয়ে আলোচনা এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানানো হয়।
এ সময় ইউকে বিএনপির নেতা মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, মোহাম্মদ আনোয়ার হোসেইন, বাবর চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শাহজাহান চৌধুরীসহ দেশ-বিদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আলীনগর ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, নদীভাঙন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়ন দ্রুত বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর