- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
- Good Friday History, Tradition, and Islamic Perspective : M A Hussain uk
- নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
- ২০২৬ নববর্ষের শুভেচ্ছা
» প্রকাশ্যে রাবি শিবির সভাপতি, জানা গেল পরিচয়
প্রকাশিত: 23. September. 2024 | Monday
প্রকাশ্যে এলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সভাপতি মোহাইমেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নেতার পরিচয় প্রকাশিত হয়।
জানা গেছে, শিবিরের এই সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের এমফিল-এর শিক্ষার্থী। তিনি ২০১৬-১৭ সেশনে এ বিভাগে ভর্তি হন। তার মাস্টার্সের রেজাল্ট ৩.৬৮। এ নেতার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে এ নেতার পরিচয় তুলে ধরে পোস্ট করা হয়। এভাবে বেশকিছু পেজ ও গ্রুপে তার পরিচয় প্রকাশিত হয়।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০১০ সালের পর থেকে ধীরে ধীরে ক্যাম্পাসে সংগঠনের প্রকাশ্য কার্যক্রম থেকে গুটিয়ে নেয় ছাত্রশিবির। তবে ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম চলমান ছিল। ঈদসহ বিভিন্ন উৎসবে মাংস বিতরণ ও ভর্তি পরীক্ষা চলাকালে দেয়ালিকা লেখনসহ নানা কার্যক্রমে সংগঠনটিকে সামনে আসতে দেখা গেছে।
তবে ছাত্রলীগের একক দাপটে ক্যাম্পাসে প্রকাশ্যে আসতে পারেনি সংগঠনের কোনো নেতাকর্মী। দীর্ঘ এক যুগ পর ফের সভাপতি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা দেখা গেছে।
[hupso]সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


