- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় হাসিনাসহ ৩৯১ জনের নামে মামলা
প্রকাশিত: 21. October. 2024 | Monday
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৯১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে ৮০০ থেকে ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর সন্ধ্যায় শাহবাগ থানার অভ্যন্তরে মামলা নিয়ে প্রেস ব্রিফিং করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আইনি ব্যবস্থায় যাওয়া আমাদের দায়িত্ব বলে মনে করি।’
মামলা দায়ের করতে অনেক দেরি হয়েছে বলে আক্ষেপ করে তিনি বলেন, ‘মামলা দায়ের করতে অনেক দেরি হয়েছে। কারণ, তথ্য প্রমাণ আমাদের হাতে আসতে সময় লেগেছে। আমি মাহিন সরকার, একটি মামলা দায়ের করেছি, এজাহার নেওয়া হয়েছে। সেখানে মোট ৩৯১ জনের নামসহ মামলা দেওয়া হয়েছে। এছাড়া ৮০০ থেকে ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।’
এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৩৯১জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, ‘আজকে আমরা মামলার যে প্রক্রিয়া শুরু করেছি তা সারাদেশে চলমান থাকবে। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলায় ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দায়ের করা হবে। যেই সন্ত্রাসী সংগঠন এখনো রাজপথে স্লোগান দেয়ার দুঃসাহস দেখায় তাদের প্রতিহত করতে ছাত্র সমাজ প্রস্তুত রয়েছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করার রূপ রেখা দেবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ছাত্রলীগ নিষিদ্ধের রূপরেখা দেবো, রূপরেখা দেবো দেশের রাজনীতি কীভাবে হবে তার, রূপরেখা দেবো ফ্যাসিস্ট রাষ্ট্রপতি পদত্যাগের। আমরা রূপরেখা দেবো বাহাত্তরের ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরির। আমরা মনে করি, আমাদের বিপ্লব তখনই সফল হবে,য খন ফ্যাসিবাদী সংবিধান বাতিল হবে।’
সংবাদ সম্মেলন শেষে রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীরা প্রায় তিনশোর উপরে নাম উল্লেখ করে মামলা দিয়েছে এবং অজ্ঞাতনামা আসামিও আছে। আমরা এজাহার গ্রহণ করেছি। এটি আপাতত প্রক্রিয়াধীন। আমরা সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেব।’
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর