- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার
প্রকাশিত: 28. October. 2024 | Monday
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই প্রশ্ন করা হয। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এই বিষয়ে কোনো আপডেট নেই। এর আগে সংবাদ সম্মেলনে আমাদের উপদেষ্টারা বলেছেন, সরকার যথোপযুক্ত সময়ে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করবে।’
রাষ্ট্রপতি বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থান কি জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়ে আমাদের উপদেষ্টামণ্ডলীর কেউ কেউ কথা বলছেন। আমাদের আগের একটি অবস্থান আছে। উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি কনসালটেশন হবে। এই কনসালটেশনে কী সিদ্ধান্ত হয়, সেটা আপনারা (সাংবাদিক) পরবর্তীতে জানবেন। সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যে আসার চেষ্টা চলছে। ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করছি।’
ছাত্র-জনতার আন্দোলনে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁসের বিষয়েও প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘অডিও রেকর্ডের ফরেনসিক ইনভেস্টিগেশন না দেখে আমরা বলতে পারব না। অনেক সময় হয় যে হুবহু কণ্ঠ নকল করা যায়। সেই জায়গায় এটা যে একটি অথেনটিক অডিও সেটি বোঝা কঠিন। সেটা না হলে আমরা এই বিষয়ে বলতে পারছি না।’
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর