- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
» গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান
প্রকাশিত: 29. October. 2024 | Tuesday
অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত শক্তি ও তার দোসররা কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব না। তাই বিএনপি মনে করে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।
মঙ্গলবার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। ১৫ বছরের জঞ্জাল শেষ করে চলমান সংস্কার কার্যক্রম শেষ করা বিশাল কর্মযজ্ঞ। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাঘব করা না গেলে সরকারের সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে থাকবে। ফলে এই সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডাভিত্তিক করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, মাফিয়া সরকারের গত ১৫ বছরের দুঃশাসনে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিল না। বিএনপিসহ ভিন্নমতের দলগুলো কেউ নিরাপদ ছিল না। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে।
বিএনপি মনে করে ভোটের অধিকারবিহীন নাগরিকের অবস্থান যুদ্ধে অস্ত্রবিহীন সৈনিকের মত বলে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে রাষ্ট্র সমাজে নাগরিকের মালিকানা প্রতিষ্ঠিত হয়।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।
[hupso]সর্বশেষ খবর
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর