- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
» পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: 03. November. 2024 | Sunday
পঞ্চগড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়াও মামলায় আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সম্প্রতি শহরের জালাসীপাড়ার শাহীন আলম আশিক মামলাটি দায়ের করেন।
রবিবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ।
শাহীন আলম আশিক উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আবদুল হাই হেলালের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক।
অন্য আসামিরা হলেন পঞ্চগড়-১ আসনের সাবেক ২ সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
মামলায় উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন তারা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর জালাসী এলাকায় হামলা করে। এতে বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আবদুল হাই হেলালসহ কয়েকজন মারাত্মক আহত হন। এ ছাড়া তার দুই ভাই এহসানুল আলম বাদশা ও এমরানুল আলম সম্রাটসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
শাহীন আলম আশিক বলেন, ১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায় বিচার পাইনি। সেদিন আমার বাবা, দুই ভাইসহ অনেকে গুরুতর আহত হন। দীর্ঘদিন স্বৈরাচারের কারণে ন্যায়বিচার ও সুশাসনের পরিবেশ ছিল না। তাই দীর্ঘদিন পর মামলাটি দায়ের করেছি। ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।
[hupso]সর্বশেষ খবর
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর