- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
» ভারতের সাথে দর-কষাকষি করার মতো গত ১৬ বছর কোনো সরকার ছিল না’
প্রকাশিত: 23. August. 2024 | Friday
দীর্ঘ ৯ বছর পর প্রকাশ্যে কোনো দলীয় কর্মসূচিতে বক্তব্য রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
আজ শুক্রবার কুমিল্লায় বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
এর আগে সকাল ১০ টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সালাউদ্দিন আহমেদ কুমিল্লার উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাউদ্দিন।
তিনি বলেন, ‘ভারতের সাথে দরকষাকষি করার মতো গত ১৫/১৬ বছরে কোনো সরকার ছিল না। তাদের সাথে দরকাষাকষি করতে হলে দেশে একটি জনগণের নির্বাচিত একটি শক্তিশালী সরকার থাকা দরকার।’
তিনি বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা তুলে ধরেন। একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্তদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন সেটিও তুলে ধরেন সালাউদ্দিন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যতোদিন এ বন্যা থাকবে; ততোদিন বানভাসী মানুষের পাশে বিএনপি থাকবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বর্নাত্যদের পাশে থাকবেন। কেন্দ্র থেকেও যতটুকু সম্ভব সাহায্য করা হবে।’
তিনি বলেন, ‘ভারতের উজান থেকে আসা পানি বা সেখানকার বাঁধ খুলে দিলেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। এতে দেশের মানুষের জান-মাল গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ইত্যাদির নানা ক্ষতি হয়েছে। বছরের পর বছর এ অবস্থা দেখে আসছি।’
তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে এই নিয়ে ভারতের সাথে কথা বলা বা দরকাষাকষি করার মতো কোনো সরকার ছিল না। এ পরিস্থিতি অবসানে জনগণের নির্বাচিত একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার দরকার।’
পরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াসহ বিপুলসংখ্যক জেলা ও মহানগরের নেতাকর্মী।
[hupso]সর্বশেষ খবর
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর
- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও বীরত্বগাঁথা জীবনী পাঠ্য বইয়ে অন্তরভূক্তির দাবী
- রাজধানীতে বেড়েছে কাঁচামরিচসহ সবজির দাম
- সালমান এফ রহমান, আনিসুল ও জিয়াউল ফের ৫ দিনের রিমান্ডে
- বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ কমিটি গঠন
- বন্যায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার


