- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
- ২০২৬ নববর্ষের শুভেচ্ছা
- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- সংগ্রামী জীবনের নাম খালেদা জিয়া – এম এ হোসেইন
- গ্রটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপন
- প্রবাসী সম্মাননা অর্জন করায় ডক্টর ওয়ালী তছর উদ্দিন কে অভিনন্দন জানালেন এম এ হোসেইন
- ইউকে বিএনপির ৫৫তম বিজয় দিবস উদযাপনে তারেক রহমানের ঐতিহাসিক সিদ্ধান্ত ও ঐতিহাসিক ভাষণ
- যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ প্রবাসী সম্মাননায় ভূষিত – এম এ হোসেইনের অভিনন্দন
» হজ নিবন্ধন শেষ ৩০ নভেম্বর : ধর্ম মন্ত্রণালয়
প্রকাশিত: 14. November. 2024 | Thursday
আগামী বছর হজে যেতে এ বছরের ৩০ নভেম্বরের পর আর নিবন্ধন করা যাবে না। ফলে এ সময়ের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। ফের এই তাগিদ দিয়ে আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগেও ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে তাগিদ দেওয়া হয়েছিল।
এতে বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।
তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


