- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
» তোশাখানা মামলায় জামিন পেলেন ইমরান খান
প্রকাশিত: 20. November. 2024 | Wednesday
অবশেষে আলোচিত তোশাখানা মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
বুধবার (২০ নভেম্বর) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিঁয়াগুল হাসান আওরঙ্গজেব ২০ লাখ টাকার শিউরিটি বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছেন।
পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পিটিআইয়ের চেয়ারম্যানের আইনজীবী দলের অন্যতম সদস্য সালমান সাফদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জামিন আদেশ হওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, আজ যদি আদেশের লিখিত কপি পাওয়া যায়, তাহলে তার পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য আবেদন জানাবেন।
আইএইচসির আজকের রায় ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জন্য বড় অর্জন। কারণ এই আদালতে আর এমন কোনো মামলা অবশিষ্ট নেই, যা তার জামিনের পথে বাধা সৃষ্টি করতে পারে।
তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এখনই কারাগার থেকে মুক্তি মিলছে না ইমরান খানের। কারণ গত বছর ৯ থেকে ১২ মে পাকিস্তান জুড়ে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যেসব মামলা চলছে পাকিস্তানের বিভিন্ন আদালতে, সেগুলোতে এখনও জামিন পাননি তিনি।
এর আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট (এলএইচসি)।
ইমরান খানের বোন নুরীন নিয়াজি সম্প্রতি এই জামিন আবেদন দাখিল করেছিলেন। যেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়েছিল।
[hupso]সর্বশেষ খবর
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর