- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর
প্রকাশিত: 27. November. 2024 | Wednesday
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার সোয়া ৭টার দিকে হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভিডিও বার্তায় বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমরা সবাই গাড়ি পরিবর্তন করেন। সামনে একটি প্রাইভেকার ছিল, যেটা হাসনাত আবদুল্লাহ ও সারজিস ভাইদের গাড়ি থেকে সাত মিনিটের দূরত্বে ছিল। সেই গাড়িটাকে একটি ট্রাক চাপা দেয়।
এছাড়াও একই ট্রাক বহরে থাকা মোটরসাইকেলও চাপা দেয়। গাড়ির মালিক আওয়ামী লীগের দোসর। আমাদের হত্যা করতে নানাদিকে ষড়যন্ত্র হচ্ছে। সেটা এই ষড়যন্ত্রের অংশ।
গাড়িটাকে চাপা দেওয়া ট্রাক
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সামি গণমাধ্যমকে বলেন, গাড়িতে আসিফ, মাহাতির, সবুজ ও নেওয়াজ ছিল। প্রাইভেটকারটি মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক সাইডে গিয়ে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। পেছনের গাড়ি সামনে গিয়ে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে লোহাগাড়া থানায় দেওয়া হয়েছে। তারা এখন লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
লোহাগাড়া থানার দায়িত্বরত এএসআই মো. আলিম বলেন, এই ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লোহাগাড়া থানার এসআই কামাল বলেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর গাড়িবহর লিংক রোড থেকে মেইন রোডে উঠছিল। ট্রাকটি যাচ্ছিল কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম অভিমুখে। এসময় ট্রাকের ধাক্কায় বহরের একটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই গাড়িতে সারজিস ও হাসনাত ছিলেন না।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


