- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে : প্রিন্স
প্রকাশিত: 28. November. 2024 | Thursday
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ছাত্র গণ বিপ্লবের মধ্যদিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।
তিনি আরও বলেন, দেশের বাহির থেকে গভীর ষড়যন্ত্র চলছে। ডিসেম্বর মাসে আরও চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের শহীদ ও ছাত্র গণ বিপ্লবের হাজারও ছাত্র-জনতার রক্তের শপথ সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ময়মনসিংহ বিভাগীয় জাসাস আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক-জাসাসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ জাসাস এ কর্মসূচির আয়োজন করে।
এতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বর জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিবস। আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তি ৭ নভেম্বরকে ভয় পায় বলেই গত ১৫ বছরে তারা সিপাহী জনতার বিপ্লবের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হয় নাই।
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নৃত্য শিল্পী ফারহানা চৌধুরী বেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকোনুজ্জামান সরকার রোকন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


