- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
- Good Friday History, Tradition, and Islamic Perspective : M A Hussain uk
- নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
» সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
প্রকাশিত: 25. August. 2024 | Sunday
রাজধানীর সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
রবিবার রাত ৯টা ২০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
তবে বর্তমানে সেখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা।
সরেজমিন দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আনসার সদস্যরা আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একপর্যায়ে আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে।
এর আগে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটকে রাখার বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে শিক্ষার্থীরা তাদের উদ্ধারে রওনা হন।
শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন। ছোট-বড় দল হয়ে বিভিন্ন স্লোগানও দেন তারা। এসময় শিক্ষার্থীদের ‘হাসিনার দালালেরা-হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের দালালেরা-হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন। এরপর হাজারো শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা হন।
[hupso]সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


