- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
» বন্যার্তদের জন্য তোলা টাকা ছিনতাইয়ের চেষ্টায় এক শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ
প্রকাশিত: 25. August. 2024 | Sunday
বন্যার্ত মানুষের জন্য ক্রাউড ফান্ডিংয়ের টাকা উত্তোলনের সময় উত্তোলন করা টাকা ছিনতাইয়ের জন্য এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং সংলগ্ন চাররাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. জুয়েল রানা নামের এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পান। জুয়েল রানা শ্যামলি আইডিয়াল কলেজের এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে ওয়ার্ড বা কেবিন না পেয়ে ঢাকা মেডিকেল কলেজের দোতলার বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ভবনের সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, শনিবার বানভাসী মানুষের জন্য ত্রাণ উত্তোলন ও ক্রাউড ফান্ডিং শেষে টাকা নিয়ে ফিরছিলেন জুয়েল রানা। এসময় আচমকা কয়েকজন কিশোর তাকে আক্রমণ করে এবং হাতে থাকা নগদ সাড়ে ১৫ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় জুয়েলকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে কিশোররা। একপর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় সে। টাকা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে একপর্যায়ে জুয়েলকে রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জুয়েলের পরিবার সূত্রে জানা যায়, আক্রমণের খবর পেয়ে জুয়েলের বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন আছেন জুয়েল।
ছিনতাইয়ের ঘটনার বিষয়ে জুয়েল রানা বলেন, গতকাল বন্যার্ত মানুষের জন্য উত্তোলন করা অর্থ নিয়ে বাসায় ফিরছিলাম। আচমকা কয়েকজন আমাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করে। মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তারা মাদকসেবন ও ডিলিংয়ের সাথে জড়িত। গতকাল দুপুর থেকেই তারা আমাকে ফলো করছিলো এবং সুযোগ পেয়েই ছিনতাইয়ের চেষ্টা করে। সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
[hupso]সর্বশেষ খবর
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর