- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না : হাসনাত
প্রকাশিত: 02. January. 2025 | Thursday
দেশে আর রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। আমরা যুগের পর যুগ ফ্যাসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি। বাংলাদেশের মানুষ আষ্টেপৃষ্টে ফ্যাসিবাদী শিকলে বাঁধা ছিল, এটাই চরম সত্য কথা।’
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক কমিটির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের শিকল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজম্ম। যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতাম, মোবাইল নিয়ে পড়ে থাকত সেই প্রজন্মই দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। একসময় ভোট দেওয়ার অধিকার ছিল না, স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল না, সাংবাদিকরা নিজেদের মতো করে পেশাদারিত্ব পালন করবে সেখানেও বাধা দেওয়া হয়েছে। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম ওই ফ্যাসিবাদী চক্র নিয়ন্ত্রণে রেখেছিল। তরুণ প্রজম্মই আমাদের এসবের স্বাধীনতা এনে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা অতীতের রাজনীতির পুনরাবৃত্তি চাই না যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলে দেশ ছেড়ে পালাতে হয়। আমরা এমন রাজনীতি চাই যে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে। আমরা অতীতের গুম, খুন, হত্যা, নিপীড়ন-নির্যাতন চাই না। আপনার সঙ্গে আমার মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা এক ও ঐক্যবদ্ধ। দেশে আর কোনো রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি চাই না, প্রাণহানি চাই না।’
হাসনাত বলেন, ‘দেশের বিভিন্ন পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটগুলো সব সময়ই ঐক্যবদ্ধ থাকে ও ধরা ছোঁয়ার বাইরে থাকে। যারা দেশের অকল্যাণ চায়, দেশের মানুষের অকল্যাণ চায়, তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করব।’
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


