- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» প্রবাসীর জমি দখল, প্রশাসনের নীরবতা—সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
প্রকাশিত: 07. February. 2025 | Friday
প্রবাসীর জমি দখল, প্রশাসনের নীরবতা—সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
আরাফাত নিউজ ডেস্ক :
বাংলাদেশের সংবাদ প্রতিনিধি নির্ভীক সাংবাদিক এফ এইচ মুন্নার পাঠানো রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগের সেলিমের বিরুদ্ধে অভিযোগ :

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সামসুল রহমান সেলিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিবেশীর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। ২০১৮ সাল থেকে এ নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, অথচ প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সম্প্রতি দখল করা জায়গায় ২০২৪ সালে একটি দোকান নির্মাণ করে তা ভাড়া দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন, তবে কোনো প্রতিকার পাননি।
এলাকাবাসীর অভিযোগ, সেলিম শুধু জমি দখলই করেননি, বরং এ বিষয়ে প্রতিবাদ করায় সাংবাদিকদেরও হুমকি দিয়েছেন। সাংবাদিকরা তার কাছে জমির বৈধ কাগজপত্র চাইলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন, “বাবার ওপর বাবা আছে।” আরও জানা গেছে, তার মেয়ের জামাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে সবকিছু ম্যানেজ করার কথা বলেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের নীরব ভূমিকায় বিস্মিত হয়েছেন। তারা দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয়রা আশাবাদী যে, দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী প্রবাসী পরিবার তাদের জমির ন্যায্য অধিকার ফিরে পাবেন।
(সংবাদটি চলমান, আরও আপডেট জানানো হবে…)
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর