- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির বক্তব্য
প্রকাশিত: 21. September. 2024 | Saturday
পার্বত্য চট্টগ্রামের সংঘাত-সহিংসতা নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটি গভীরভাবে উদ্বিগ্ন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা মনে করি, যেকোনওভাবে জাতিগত বিদ্বেষ সৃষ্টি করে বাংলাদেশের জনগণকে, এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা গণঅভ্যুত্থানের স্পিরিটের (চেতনা) পরিপন্থী।
আমরা মনে করি, পার্বত্য অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এক গভীর চক্রান্তের শিকারে পরিণত করার পাঁয়তারা চলমান। সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রত্যেক নাগরিককে তার জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। জাতীয় সার্বভৌমত্বের অখণ্ডতা যেন হুমকির মুখে না পড়ে, সংশ্লিষ্ট সকল পক্ষকে তা বিবেচনায় রাখার আহ্বান জানাচ্ছে নাগরিক কমিটি।
জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জাতিসত্তাকে সম্মান করে এবং সকলের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বদ্ধ পরিকর। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে চলমান সহিংসতা বন্ধ করতে হবে এবং বিবদমান উভয়পক্ষের মধ্যে দাঙ্গা ঠেকাতে হবে। দেশের প্রতিটি নাগরিক, তিনি যে জাতিসত্তারই হোন না কেন, তার জানমালের নিরাপত্তা প্রদান সরকারের দায়িত্ব ও কর্তব্য। আমরা সরকারকে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানাচ্ছি। একই সাথে পার্বত্য চট্টগ্রামের পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উস্কানিদাতা ও দোষীদের সনাক্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার মতো মানবাধিকার নিশ্চিত করতে হবে।
জাতীয় নাগরিক কমিটি মনে করে, উদ্ভূত পরিস্থিতিসহ পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানে সরকারের দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া উচিত। পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক; এর সমাধানও রাজনৈতিক হতে হবে।
সকল জাতিধর্মের মানুষের সমান অধিকারের ভিত্তিতে বাংলাদেশকে একটি সুসংহত রাজনৈতিক জনগোষ্ঠী এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করে চলেছে। এ মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের সহিংস পরিস্থিতির আশু সমাধান দরকার এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিয়ে সংলাপ ও রূপরেখা প্রণয়নের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হলে জাতীয় নাগরিক কমিটি সহযোগিতা করতে প্রস্তুত আছে।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর