- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স
প্রকাশিত: 07. October. 2024 | Monday
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মেহেদী হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে একটি ‘বিশেষ টাস্কফোর্স’ গঠন করা হলো।
এই টিমে অতিরিক্ত জেলা প্রশাসক আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি, কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি এবং ২ জন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে যা বলা হয়েছে :
ক. টাস্কফোর্স নিয়মিত বিভিন্ন বাজার, বৃহৎ আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানে সরেজমিনে পরিদর্শন করবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে।
খ. টাস্কফোর্স উৎপাদন, পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে ও সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে।
গ. টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল (হোয়াটস্অ্যাপ নম্বর – ০১৯১২৯৩০৫৯২ ও ই-মেইল ate2.pmfc@mincom.gov.bd) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (হোয়াটস্অ্যাপ নম্বর ০১৭১১-২৭৩৮০২ ও ই-মেইল: dd-operation@dncrp.gov.bd) পাঠাবে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদন সংকলন ও পর্যালোচনা করে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবে।
ঘ. টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।
একইসাথে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর