- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» বিচারপতি নিয়োগ নীতিমালায় গুরুত্ব সুপ্রিম কোর্ট বারের
প্রকাশিত: 24. October. 2024 | Thursday
বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ নীতিমালার প্রতি গুরুত্বারোপ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নেতারা। একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অবসরের পর বিচারপতিদের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া বন্ধও চেয়েছেন তারা।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কলেজ রোডস্থ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
এ সময় সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সম্পাদক ব্যারিস্টার ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আফজাল হোসেন খান, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিশন প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাইম নাঈম মোমিনুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, সাবেক জেলা ও দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ শিবলী, সাবেক জেলা ও দায়রা জজ সাইয়েদ আমিনুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মাজদার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী তানিম হোসেইন শাওন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে তিনটায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত এই মতবিনিময় সভা চলে।
সভা শেষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, স্বাধীন বিচার বিভাগ গঠনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে মতবিনিময় করতে বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা আজকের এই মতবিনিময় সভায় সবাই নিজ নিজ দৃষ্টিকোন থেকে মতামত দিয়েছি। তবে দু’টি বিষয়ে আমরা ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাবনা দিয়েছি।
তিনি বলেন, এর একটি হলো বিচারপতি নিয়োগে স্বচ্ছতা আনতে নীতিমালা তৈরি করা ও অন্যটি অবসরের পর বিচারপতিদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া বন্ধ করা।
তিনি বলেন, এর মধ্যে বিচারপতি নিয়োগ নীতিমালার ওপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে। আমরা কমিশনকে বলেছি, সংবিধানে থাকার পরও স্বাধীনতার পর কোনো সরকারই বিচারপতি নিয়োগ নীতিমালা করেনি। যে সরকারই ক্ষমতায় আসেন, তারা কেউ বিচারপতি নিয়োগে নীতিমালাটা করেন না। নিজেদের হাতে রাখেন। আমরা এটা বন্ধের বিষয়ে পদক্ষেপ চেয়েছি।
জয়নুল আবেদীন আরও বলেন, আমাদের আরেকটি বিষয় ছিল বিচারপতিদের অবসরের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া।
তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ই দেখি, বিচারপতিরা অবসরের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেন বা তাদের দেওয়া হয়। বিভিন্ন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক এক রায় দিয়ে আইন কমিশনের চেয়ারম্যান হয়ে গেলেন। তার এক রায়ে দেশ ধ্বংস হয়ে গেছে। ওনার মতো আরও অনেক বিচারপতিকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো হয়েছে। আমরা এই সিস্টেমটা বন্ধ চেয়েছি। কমিশন আমাদের সব প্রস্তাব লিখিত আকারে বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে বলেছেন।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর