- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
» ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, সংঘর্ষ
প্রকাশিত: 20. November. 2024 | Wednesday
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। ঢাকা মহানগর এলাকায় অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে হাই কোর্টের নির্দেশের পর গতকাল রাজধানীর দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ করেন তারা। এতে করে আশপাশের সড়কগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, গতকাল দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড় অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।
ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে মঙ্গলবার নির্দেশ দেন হাই কোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ডিএমপি কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড় অবরোধ করেন চালকেরা। এ সময় সড়কের দুই দিকে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। চালকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে পুলিশ। তবে চালকেরা এই অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। বেলা আড়াইটার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়ক ছেড়ে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করার সময় পুলিশের ট্রাফিক বক্সে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন।
তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে অবরোধ করেন চালকরা। সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে তাদের অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা পুলিশের অনুরোধ না শুনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে সড়ক ছেড়ে গেছেন চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে কাজীপাড়া ও শেওড়াপাড়ায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
[hupso]সর্বশেষ খবর
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর