- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» কথায় কথায় অচল হচ্ছে রাজধানী
প্রকাশিত: 21. November. 2024 | Thursday
কথায় কথায় দাবি আদায়ের নামে চলছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, শ্রমিক, রিকশাচালক, আনসার সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার লোকজন তাদের দাবি আদায়ে রাস্তায় নামছেন। এর ফলে প্রায় প্রতিদিনই রাজধানীজুড়ে দেখা দিচ্ছে চরম যানজট। এতে অসহনীয় ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। গতকালও ঘটেছে এমন ঘটনা। এদিন রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের ঘোষণার প্রতিবাদে মহাখালী, মোহাম্মদপুর, আগারগাঁও, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাখালী এলাকায় রেল ক্রসিংয়েও অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এতেও ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত বুধবার রাজধানীর সায়েন্সল্যাবে রাস্তা অবরোধ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোমবার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাখালী থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কে দুই পাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। এ ছাড়া রেলপথ অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। এদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন ৩৫ প্রত্যাশীরা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাব, গুলিস্তান, মহাখালী অবরোধ করেন ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। চাকরি জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আনসার সদস্যরা। এ ছাড়াও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা।
দাবি আদায়ের লক্ষ্যে করা এসব অবরোধের ফলে নিয়মিতই তীব্র যানজট লেগে থাকছে রাজধানীজুড়ে। এতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। অসহনীয় যানজটে দুর্বিষহ হয়ে উঠছে চাকরিজীবীসহ প্রায় সব শ্রেণির মানুষের জীবন। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের। উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে বাধ্য হচ্ছে যাত্রীরা। এ ছাড়া রেলপথ অবরোধের ফলে সারা দেশে ট্রেনের চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সারা দেশের ট্রেনযাত্রীরা।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


