- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» ঘূর্ণিঝড় ফিনজাল, শনিবার ৩ বিভাগে বৃষ্টি হতে পারে
প্রকাশিত: 29. November. 2024 | Friday
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ এ পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল শনিবার দেশের ৩ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফিনজাল আগামীকাল শনিবার দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী শনি ও রোববার উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
তিনি জানান, ডিসেম্বরের শুরু থেকে ক্রমশ রাত ও দিনের তাপমাত্রা কমতে থাকবে।
এদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সীতাকুণ্ডতে। এছাড়াও কুমিল্লায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


