- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
- Good Friday History, Tradition, and Islamic Perspective : M A Hussain uk
- নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন
» BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
প্রকাশিত: 12. May. 2026 | Tuesday
নুতন স্বপ্ন নুতন চিন্তা ভাবনায় বিবিবিএফ ঢেলে সাজানোর শপথ নিয়ে –
সভাপতি মালিক উদ্দিন সেক্রেটারি এস আলম
লন্ডন প্রতিনিধি :
যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ী সমাজের অন্যতম সুসংগঠিত প্ল্যাটফর্ম বৃটিশ বাংলাদেশি বিজনেস ফোরাম (BBBF)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ মে রবিবার ২০২৬ সালে ইংল্যান্ডের লুটনের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ইস্ট এংলিয়া অঞ্চলের ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
২০০৮ সালে প্রতিষ্ঠিত BBBF দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশি ইউকের মধ্যে সকল ধরনের ব্যবসা বাণিজ্যে সুযোগ তৈরি করতে ব্যবসায়ীদের অধিকার, পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক উন্নয়ন এবং নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয় শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের বিকাশ সাধনে অনন্য অবদান রাখছে এই সংগঠন। বৈশ্বিক মহামারী কোভিড এবং বন্যা দূর্যোগে নানান ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে দেশে গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে দাড়িয়ে বহুমুখী জনহিতকর জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে এ সংগঠন। গৃহহীন অসহায় গরীব পরিবারের জন্য গৃহ নির্মাণ করে দিয়েছে। মুলত এ সংগঠন বৃটিশ বাংলাদেশী কমিউনিটির অহংকার গৌরবের প্রতীক।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাবফয়ছল আহমদ এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান। প্রথম পর্বে সংগঠনের বার্ষিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় কোষাধ্যক্ষ জনাব ফিরোজুল হক সংগঠনের আর্থিক হিসাব-নিকাশ সদস্যদের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও BCA সভাপতি জনাব অলি খান, BBCA-এর সদ্য নির্বাচিত সভাপতি জনাব শানুর খান, Mayor of Kempston জনাব মোহাম্মদ আলী আকবর, Deputy Mayor Caroline White সহ বেডফোর্ডশায়ারের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ


দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার জনাব জাবির আহমদ জেপি এবং একাউন্টেন্ট জনাব সেলিম আহমদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মালিক উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব শামছুল আলম মাখন এবং কোষাধ্যক্ষ জনাব আশরাফ আহমদ হেলাল
নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঐক্য, সততা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে BBBF-কে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। প্রবাসী ব্যবসায়ী সমাজের কল্যাণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কমিউনিটির উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Arafat News UK-এর সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আনোয়ার হোসেইন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “BBBF শুধু একটি ব্যবসায়ী সংগঠন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, নেতৃত্ব ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দীর্ঘদিন ধরে সংগঠনটি কমিউনিটির উন্নয়ন এবং নতুন প্রজন্মের ব্যবসায়ীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।”

তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সংগঠনের গঠনমূলক কার্যক্রম গণমাধ্যমের মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সবশেষে দোয়া ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কমিউনিটি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে BBBF আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে
এদিকে বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিবিবিএফ সংগঠনের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সন্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইসি কমিটির সন্মানিত সদস্য বৃন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন অব্যাহত রেখেছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে আলীনগর দর্পণের পক্ষ থেকে নব নির্বাচিত সভাপতি মালিক উদ্দিন কে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মাওলানা এ কাশেম আজাদ পরিচালক আলীনগর দর্পণ।


সর্বশেষ খবর
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
এই বিভাগের আরো খবর
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত


