News Head

» গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন

প্রকাশিত: 12. October. 2026 | Monday

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্বোধনী সম্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন

মকিছ মনসুর চেয়ারম‍্যান ,আশরাফ মিয়া সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার ,মাসুদ আহমদ চীফ কো-অর্ডিনেটর
ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী সব এয়ারলাইনের ফ্লাইট চালু ,শাহ জালাল বিমান বন্দরের ট্রলি সংকট দূরিকরণ ও যাত্রী হয়রানী বন্ধ ,ঢাকা -সিলেট ছয়লাইনের কাজ দ্রূত সমাপ্তের দাবী

নিউজ ডেস্ক লন্ডন :

আজ ১১ই অক্টোবর  বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ‍্য দিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রথম উদ্বোধনী সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব লণ্ডনের অট্রিয়াম হলে ।সংগঠণের কনভেনার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং মোহাম্মদ তাজুল ইসলাম ও মিসেস হেলেন ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -সাবেক স্পীকার আহবাব হোসেন ,সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম ,চ‍্যানেল এস এর ফাউণ্ডার মাহী ফেরদৌস জলিল ,কমিউনিটি নেতা সিরাজ হক ও শাহনুর আহমদ খান ,বৃটিশ বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব,পেট্রন ডঃ হাসনাত এম হোসেন এমবিই ,পেট্রণ কে এম আবু তাহের চৌধুরী,কাউন্সিলার এ কে এম হেলাল ,কাউন্সিলার গুলজার আহমদ ,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারন সম্পাদক গুলজার আহমদ খান প্রমুখ ।


সম্মেলনটি সিলেটবাসীর এক মিলন মেলায় পরিনত হয়।বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রায় ৪ শতাধিক ডেলিগেইট অংশগ্রহণ করেন ।সম্মেলনে ১০টি রিজিয়নের নেতৃবৃন্দ বক্তব‍্য রাখেন ।
সম্মেলনে বক্তারা ,সিলেটবাসীর বিভিন্ন ন‍্যায় সঙ্গত দাবী দাওয়া তুলে ধরেন ।সম্মেলনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন‍্য নতুন কমিটি গঠণ করা হয়।প্রধান চার কর্মকর্তা হলেন -মোহাম্মদ মকিস মনসুর চেয়ারম‍্যান ,আশরাফ মিয়া সেক্রেটারী ,মিসেস হেলেন ইসলাম ট্রেজারার ও মাসুদ আহমদ চীফ কো-অর্ডিনেটের ।

সম্মেলন উপলক্ষে ‘ঐক‍্যের বন্ধন ‘ নামে একটি আকর্ষনীয় ম‍্যাগাজিন প্রকাশ করা হয় ।

সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংগীত ,সিলেটী সংগীত ,কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

এদিকে আরাফাত পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন নবগঠিত কার্যকরী পরিষদের সন্মানিত সদস্য বৃন্দের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন   তাঁরা ঐক্য বদ্ধ ভাবে কাজ করে বৃহত্তর সিলেট বাসীর দাবি বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন এটা আমি বিশ্বাস করি।

[hupso]