News Head

» লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা

প্রকাশিত: 28. October. 2026 | Wednesday

 উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা

 

 

লুটন, যুক্তরাজ্য
শিক্ষাই শক্তি, উচ্চশিক্ষাই উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি!
আলহামদুলিল্লাহ! যুক্তরাজ্যের লুটনে অবস্থিত গ্রিন ভ্যালি একাডেমি (GVA), লুটন ক্যাম্পাসের উদ্যোগে উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সফল কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন গ্রিন ভ্যালি একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) সৈয়দ এস. এ. এম. তানজির আল-ওয়াহাব, ক্যাম্পাস ম্যানেজার মেহেদী হাসান এবং রিক্রুটমেন্ট ও কো-অর্ডিনেশন অফিসার মোহাম্মদ আদনান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি মেয়র মিসেস শানারা খানম, বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ দেলোয়ার GVA Media partner IQ Online Tv Chief M A Qayyum, Al Arafat Tv uk,  Arafatnews uk Founder Chairman, Al Goni International Charity uk founder chairman uk BNP Ex EC member M. A Hussain, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে অন্যতম হলেন কোররাম চৌধুরী, বিএনপি নেতা জসিম আহমদ, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মাহবুল করিম, বিশিষ্ট সমাজ সাজন মিয়া জালালাবাদ জামেমসজিদ কমিটির কার্যনিবার্হী পরিষদের সদস্য দেলোয়ার হোসেন এবং  বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও  সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সম্ভাবনা

সভায় গ্রিন ভ্যালি একাডেমির CEO, প্রিন্সিপাল ও অন্যান্য প্রতিনিধিরা বিএসসি (অনার্স) ইন পাবলিক হেলথ (BSc Hons Public Health) ডিগ্রি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেন।
তাঁরা জনস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব, উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা এবং যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS-সহ বৃহত্তর জনস্বাস্থ্য খাতে সম্ভাব্য কর্মজীবনের সুযোগ তুলে ধরেন।
জনস্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং সমাজের সামগ্রিক কল্যাণে অবদান রাখার সুযোগ পেতে পারেন।
বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে উচ্চশিক্ষার গুরুত্ব অপরিসীম।


লুটন ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানা, নিজেদের দক্ষতা বৃদ্ধি করা এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলহামদুলিল্লাহ, গ্রিন ভ্যালি একাডেমির এই উদ্যোগ উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
উচ্চশিক্ষায় এগিয়ে আসুন, দক্ষতা অর্জন করুন, নিজের ভবিষ্যৎ গড়ুন এবং সমাজের উন্নয়নে অবদান রাখুন।
গ্রিন ভ্যালি একাডেমি, লুটন ক্যাম্পাস, যুক্তরাজ্য
🌐 ওয়েবসাইট:

www.greenvalleyacademy.co.uk
📰 প্রতিবেদনে: আরাফাতনিউজ ইউকে (Arafatnews UK)

[hupso]