News Head

» এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়

প্রকাশিত: 23. September. 2026 | Wednesday

আলীনগর ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে  উন্নয়ন নিয়ে মতবিনিময় করলেন জননন্দিত এমপি এডভোকেট এমরান চৌধুরী

নিউজ ডেস্ক লন্ডন

আলীনগর ইউনিয়নের মাটি ও মানুষের সেবক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আলীনগর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী গণী মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান চৌধুরী।

আলীনগর ইউনিয়ন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বুধবার তিনি মরহুম হাজী গণী মিয়ার পারিবারিক বাসভবন ‘আনোয়ার মঞ্জিল’-এ উপস্থিত হন। এ সময় তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি নেতা, AGICO UK-এর Founder Chairman এবং Arafatnews UK ও Al Arafa TV UK-এর Chairman মোহাম্মদ আনোয়ার হোসেইনের সঙ্গে টেলিফোনে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

গণী মিয়ার পারিবারিক বাসভবন আনোয়ার মন্জীলে এমপি এডভোকেট এমরান চৌধুরী বিএনপি দলের নেতৃবৃন্দ


পরে অ্যাডভোকেট এমরান চৌধুরী আলীনগর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে মরহুম হাজী গণী মিয়ার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় আলীনগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে মিডিয়া সাংবাদিক বৃন্দের সঙ্গে তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে প্রবীণ রাজনৈতিক নেতা বিএনপি দলে যোগদান করেন। তিনি দলকে শক্তি শালী করতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ।

মরহুম হাজী গণী মিয়ার দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ড এবং আলীনগরের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলীনগর কেন্দ্রীয় করব স্হান চিরনিদ্রায় শায়িত মরহুম হাজী আবুল গণী মিয়ার করব জিয়ারত করছেন এমপি এডভোকেট এমরান চৌধুরী বিএনপি দলের নেতৃবৃন্দ

জিয়ারত শেষে মিডিয়া সাংবাদিক বৃন্দ সঙ্গে এমপি মহোদয় অনুভূতি প্রকাশ করছেন

তিনি বলেন তাঁর সুযোগ্য উত্তর সূরী আমার রাজনৈতিক সহযোদ্ধা লন্ডন প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই তাঁর পিতার অমর স্মৃতি অবিস্মরণীয় অবদান গুলো সুরক্ষা করতে তাঁর পিতার নামে আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থা এজিআসিও ইউকে প্রতিষ্ঠা করে দেশে ও বিদেশে মানবতাবাদী বহুমুখী জনহিতকর জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। আমি আনোয়ার হোসেইন ভাইয়ের মানবতাবাদী সংস্থার উন্নতি অগ্রগতি সমৃদ্ধি কামনা করি। তিনি বলেন গণ  মিয়ার হাতে

আলিনগর বাইপাস রাস্তা ও পুল নির্মাণ হয়েছে  ১৯৮৮ সালে। ৪৮ বছরের  পুরাতন  জরাজীর্ণ পুলটি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

তিনি  তার স্মৃতি বিজড়িত এই পুলটি পুনর্নির্মাণের বিষয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এমপি অ্যাডভোকেট এমরান চৌধুরী বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজন এবং যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুরাতন পুলটি অতি শীঘ্র  পুনর্নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এজন্যই এলাকা বাসী ও

মরহুম গণী মিয়ার স্মৃতি বিজড়িত রাস্তার চিত্র

Al Goni International Charity uk বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সন্মানিত উপদেষ্টা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলীনগর ইউনিয়নের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মাটি ও মানুষের সেবক মামুনুর রশীদ মামুন, আলীনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এজিআসিও বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সন্মানিত উপদেষ্টা  শামীম আহমদ, এবং আন্তর্জাতিক মানবতাবাদী সংস্থা এজিআসিও ইউকে চেয়ারম্যান, এজিআসিও বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের সন্মানিত সভাপতি এ কাশেম আজাদ, এজিআসিও বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্র দলের নেতা ইমন্তিয়াজ আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সেক্রেটারি কামাল আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছানা মিয়া, যুবদলের নেতা কবির আহমদ, ছাত্র দলের নেতা তানবির আহমেদ, সহ অনেক গণ্য মান্য বিশিষ্ট রাজনৈতিক বৃন্দ  এমপি অ্যাডভোকেট এমরান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননন্দিত এমপি এডভোকেট এমরান চৌধুরী বিএনপি দলের দুর্দিনের কান্ডারী প্রবীণ রাজনৈতিক নেতা মরহুম হাজী গণী মিয়ার কবর জিয়ারত, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ গণী মিয়ার স্বপ্নের নির্মিত  আলীনগর বাইপাস রাস্তার  অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগ—মরহুমের স্মৃতির প্রতি সম্মান এবং এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

তাঁরা আরও বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড, রাজনৈতিক অবদান এবং আলীনগরের উন্নয়নে মরহুম হাজী গণী মিয়ার ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

[hupso]