News Head

» যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

প্রকাশিত: 11. September. 2026 | Friday

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা

 

 

 

 

নবনির্বাচিত কার্যকরী পরিষদের ঘোষণা :

  1. প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনকে দেশ পরিচালনায় সুযোগ দিতে হবে

  2. ওসমানী আন্তর্জাতিক বিমমান বন্দরকে Fully Function করতে হবে

  3. প্রবাসী বংশধর দ্বিতীয় প্রজন্মকে দেশের প্রতি অকৃষ্ট করার জন্য হলিউডে মৌসুমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস  ভর্তুকি দিয়ে হলেও বিশেষ অফার দিতে হবে

  4. প্রবাসীদের দেশে বিনিয়োগ করাতে উৎসাহী করতে হলে তাদের বাসা বাড়ি যায়গা জমি দোকান জোর দখল মুক্ত করতে হবে

লন্ডন, যুক্তরাজ্য | ৯ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কমিটি গঠনের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি উপস্থাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কুদ্দুছ।

সভায় স্বাগত বক্তব্য দেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন ব্রিকলেন ট্রাস্টের সভাপতি শাহ মুনিম।

প্রধান অতিথির বক্তব্যে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত কে এম আবু তাহের চৌধুরী সংগঠনের প্রস্তাবিত কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি সিলেট বিভাগের মানুষের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম অবিই, বর্তমান চেয়ারম্যান অলি খান এমবিই, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা সিরাজুল হক সিবাজ, ডক্টর সানুর খান, সাংবাদিক রহমত আলী, আল আরাফা টিভি ইউকে-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আরাফাতনিউজ ইউকে-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেইন, সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর ওসমান গণি, রেডব্রিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান কোরেশী, কাউন্সিলর ও সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, নিউহাম কাউন্সিলের সাবেক মেয়র রহিমা রহমান, রেডব্রিজ ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ অহিদ উদ্দিন, জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব হেনা বেগম, ব্যাংকিং ও আর্থিক পরামর্শক হাসিম আব্দুল্লাহ, অধ্যাপক মিছবাহ কামাল, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মো. আব্দুল মুকিত এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ গাজী।
এছাড়াও বক্তব্য দেন আশিকুর রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শেখ ফারুক আহমদ, মনি, কয়ছর আহমাদ ও শেখ শামীম আহমদসহ অনেকে

সভায় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল মুকিত, আবু হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাজ্জাদুর রহমান, আব্দুল আউয়াল, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মোস্তাক আলী বাবুল, আব্দুল ছত্তার, আনিছুর রহমান, রোকন আহমদ চৌধুরী, আবদাল হোসেন চৌধুরী, আবুল হোসেন, কবির আহমদ, শাহ রহমান মিজান, খালেদ মাসুদ রনি, জসিম উদ্দিন, লৎফুর রহমান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আব্দুস সাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

সভায় শাহ মুনিমকে চেয়ারম্যান, সলিসিটর এম ইয়াওর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কোরেশীকে কোষাধ্যক্ষ করে যুক্তরাজ্য শাখার ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট বিভাগের মানুষের বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার আদায়ে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব দাবি তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
[hupso]