- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
- সিলেটের রত্ন কে এম আবুতাহের চৌধুরী
- গ্রেইটার সিলেট কমিউনিটি ইউকে ‘র মহা সন্মেলন সফল স্বার্থক ভাবে সম্পন্ন
- কে এম আবুতাহের চৌধুরীর বর্ণাঢ্য জীবন কাহিনী
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
» ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, অধিনায়ককে ফোন
প্রকাশিত: 03. September. 2024 | Tuesday
পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে এই অভিনন্দন জানান তিনি।
প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। চারদিনে নেমে আসা দ্বিতীয় রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা।
টেস্টের চতুর্থ দিনেই ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাদের ৫৮ রানের জুটি ভাঙলে হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ঝড়ো ব্যাটিংয়ে ৩৯ বলে ৪০ রান করেছিলেন জাকির। আর ৫১ বলে ২৪ রান করেন সাদমান। ৮২ বলে ৩৮ রান করেন শান্ত, ৭১ বল খেলে মুমিনুলের সংগ্রহ ৩৪ রান। টাইগারদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে চার উইকেট হারানোর পর হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সব উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। বাংলাদেশ নিজের প্রথম ইনিংসে তুলেছিল ২৬২ রান, খোয়া যায় সব উইকেট। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দৃঢ়তার সাথে খেলে পাকিস্তানকে খুব সহজেই হারের দুয়ারে পৌঁছে দেয়।
দেশের বাইরে বাংলাদেশ এর আগে টেস্ট সিরিজ জিতেছে একবার। সেটিও ২০০৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে।
আর ২০২২ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এর আগে দেশের মাটিতে টেস্ট সিরিজে ওই একবারই ধবলধোলাই হয়েছিল তারা।
[hupso]সর্বশেষ খবর
- ডিএম হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উদযাপন শিক্ষক সম্মাননা স্মারক প্রদান
- সাবেক সামরিক পাইলট কে এম তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, বোনের অভিযোগ ও পরিবারের প্রশ্ন!
- ‘লুটনে বাংলাদেশীদের হালচাল’ গ্রন্থের পাঠক রিভিউ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- লুটনে উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে গ্রিন ভ্যালি একাডেমির কমিউনিটি এনগেজমেন্ট সভা
- সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর