» নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

প্রকাশিত: 02. April. 2026 | Thursday

নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

 

 

 

নিউজ ডেস্ক লন্ডন :

যুক্তরাজ্যের নরথাম্পটন বাংলাদেশী চেম্বারের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। গত ২৯ মার্চ রবিবার University of Northampton-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ. মালেক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সেলিব্রেটি শেফ টিপু রহমান, কমিউনিটি নেতা নাজ ইসলাম, সেলিম আহমদ এমবিইসহ স্থানীয় সিভিক মেয়র, কাউন্সিলর, নরথাম্পটন কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
জনাব মুজিবুর রহমান ও ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এবং পরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, “বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেমের এক অনন্য মিলনমেলা।

Bangladeshi Chamber in Northampton Celebrates 56th Independence Day of Bangladesh
The 56th মহান Independence Day of Bangladesh was celebrated with due respect and enthusiasm by the Northampton Bangladeshi Chamber in the United Kingdom. The event took place on Sunday, March 29, at the University of Northampton, drawing a large gathering of Bangladeshi expatriates, including men, women, and children.
The অনুষ্ঠানে was graced by the presence of the chief guest, war-wounded freedom fighter Alhaj M. A. Malek Khan from Bangladesh. Distinguished attendees included freedom fighters Lokman Hossain and Abdur Rauf, celebrity chef Tipu Rahman, community leader Naz Islam, Selim Ahmed MBE, alongside local civic mayor, councillors, senior officials from Northampton Council, and prominent community and business leaders.
The programme, hosted by Mr. Mujibur Rahman and Yusuf Chowdhury, commenced with the জাতীয় সংগীত and the ceremonial hoisting of the national flag of Bangladesh.
In his বক্তব্য, the chief guest reflected on the মহান Liberation War and emphasized the importance of unity in building a developed and prosperous Bangladesh. He also paid tribute to the মহান contributions of expatriate Bangladeshis during the war and prayed for the departed souls of the martyrs.
The event stood as a vibrant reflection of Bangladeshi culture, heritage, and patriotism in the diaspora.

News By K M Abu Taher Chowdhury  Chief Adviser of Arafatnews uk.

[hupso]