News Head

» মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 

প্রকাশিত: 20. April. 2026 | Monday

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

 

 

 

Arafatnews uk news Desk:

চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, নাগরিক হিসেবে চিকিৎসা সেবা নিশ্চিত করার অন্যতম দায়িত্ব হলো রাষ্ট্রের। ৫৫ হাজার বর্গমাইলের মধ্যে প্রায় ১৯ কোটি মানুষ বসবাস করছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মধ্যে প্রায় ৬৮ হাজার গ্রাম রয়েছে এবং প্রায় ৫ হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে সেই  ইউনিয়নে গুলোতে প্রায় ৫ হাজার ইউনিয়ন  স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ৪৬০ উপজেলায় একটি সরকারি অথবা বেসরকারি হাসপাতাল রয়েছে। এবং ৬৭ জেলার মধ্যে একটি সরকারি হাসপাতালের রয়েছে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য এই স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজনীয় উন্নত মানের সুযোগ সুবিধার অভাব রয়েছে। তারপর চিকিৎসা সেবার নামে বেসরকারি ক্লিনিক হাসপাতালে চিকিৎসা সেবার সুযোগ সুবিধা থাকলেও এটা খুবই ব্যয় বহুল। এতো ব্যয়বহুল চিকিৎসা সেবা গ্রহণ করতে না পেরে প্রতি দিন বাংলাদেশে শত শত গরীব দুঃখী মেহনতী মানুষ মৃত্যু বরন করছে। চিকিৎসা সেবা কোন কমার্শিয়াল বাণিজ্য নয়। এটা মানুষের মৌলিক অধিকার।  গরীব দুঃখী মেহনতী মানুষের  উন্নত মানের চিকিৎসা সেবার চাহিদা পুরনের লক্ষ্য নিয়ে  মৌলবি বাজারের নতুন একটি বেসরকারি হাসপাতালের যাত্রা শুরু হয়েছে।

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সুচনার লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে

(১৮ ই এপ্রিল) গতকাল উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম
আনসার এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের
ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ এর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি।
অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা:এনামুর রশিদ দিপু, ডা:ইয়াহিয়া মাহমুদ,
ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান,
আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত
নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায় বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। ইউকে  মৌলবিবাজার জেলাবাসী  নতুন এই হসপিটালের শুভ উদ্বোধনকে স্বাগতম জানিয়ে সেই হসপিটালের সফলতা কামনা করেছেন।

সংবাদ প্রেরক :
রুবেল আহমেদ,
মৌলভীবাজার,
১৯ শে এপ্রিল ২০২৬ ইংরেজি।

[hupso]