- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশিত: 04. June. 2026 | Thursday
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিউজ ডেস্ক :বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লুটন বিএনপির উদ্যোগে

বিগত ২ জুন রোজ মঙ্গলবা বাদ জোহর লোটনের ঐতিহ্যবাহী ব্যারিপার্ক মসজিদের কমিউনিটি হলে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনসুর আহমেদ রুবেল এবং সভাপতিত্ব করেন মনজুর আহমেদ শাহনাজ। অনুষ্ঠানের শুরুতে সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ ও সকল অতিথিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

সভাপতি মনজুর আহমেদ শাহনাজ বলেন, “আপনারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে এবং শত ব্যস্ততার মাঝেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকেই আমাদের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। আপনাদের সমর্থন, সহযোগিতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য লুটন বিএনপি পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই।”
তিনি আরও বলেন, “এখানে বিএনপি পরিবারের অনেক বিশিষ্ট রাজনীতিবিদ, নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত রয়েছেন। সময়ের সীমাবদ্ধতার কারণে উপস্থাপক তাঁদের সকলের নাম ও পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে লুটন বিএনপি পরিবারের হৃদয়ে তাঁদের প্রত্যেকের অবস্থান অত্যন্ত সম্মানের। তাঁরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক।”
তিনি উল্লেখ করেন যে, ১৯৮৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিএনপির অসংখ্য নেতা-কর্মী স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেছেন।
সভাপতি তাঁর বক্তব্যে ইউকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, আল আরাফাত টিভি ইউকে-এর চেয়ারম্যান, আরাফাত নিউজ ইউকে-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেনের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, “দলের দুর্দিনে তিনি হুমকি, মামলা ও বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে তাঁর পরিচালিত গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিগত নির্বাচনেও তিনি দেশে গিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এজন্য বিএনপি পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এছাড়া
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তাঁর অবিস্মরণীয় স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ কয়েছ আহমেদ, মনান মিয়া, শাহজাহান মিয়া, সৈয়দ রোয়াজ আহমেদ, মুমিনুল মুরদ, আনিছুর রহমান, এমদাদুল হক পাবেল, জায়েদ চৌধুরী,
সহ অনেক গণ্য মান্য বিশিষ্ট রাজনীতিবিদ বৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও তাৎপর্যমণ্ডিত করে তোলে। এ জন্য উপস্থিত সকলের প্রতি জাতীয়তাবাদী দল বিএনপি, লুটন শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মর্যাদা আরও বৃদ্ধি করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার তাওফিক সকলকে দান করেন।
আমিন।
সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর