- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
প্রকাশিত: 08. September. 2026 | Tuesday
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের মিডিয়া ব্রিফিং : বিভিন্ন ক্ষেত্রে বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
গত কাল ৪ঠা সেপ্টেম্বর শুক্রবার বিকাল দুইটায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান হোয়াইট চ্যাপেল রোডস্থ টাউন হলে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করেন ।তিনি স্টুডেন্টদের স্কুল ইউনিফর্ম গ্রান্ট ও কাউন্সিল ট্যাক্স রিলিফের জন্য পারিবারিক আয় সীমা ৫০হাজার ৩৫০ পাউণ্ডের পরিবর্তে ৬০ হাজার পাউণ্ড পর্যন্ত নির্ধারণের ঘোষণা দেন ।আগে শুধু ইয়ার ওয়ান ও ইয়ার সেভেন এর শিক্ষার্থীদের ফ্রি স্কুল ইউনিফর্ম গ্রান্ট দেওয়া হতো।এ বছর থেকে আরো দুই ক্লাস বৃদ্ধি করে ইয়ার থ্রি ও ইয়ার টেনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফ্রি স্কুল ইউনিফর্ম দেওয়া হবে ।পারিবারিক আয় সীমা বৃদ্ধির ফলে হাজার হাজার ছাত্র ছাত্রী স্কুল ইউনিফর্ম ও শত শত পরিবার কাউন্সিল ট্যাক্স রিলিফ পাবে ।নিম্ন আয়ের পরিবারগুলো ২.৯৯ শতাংশ বৃ্দ্ধির চাপ সামলাতে সহায়তা হবে ।কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কীমের আওতায় ১০০% কাউন্সিল ট্যাক্স অনেকে মাফ পেতে পারেন ।
মেয়র তাঁর ব্রিফিং আরো বলেন -প্রাইমারী ও সেকেন্ডারি স্কুলে ফ্রি স্কুল মিল অব্যাহত থাকবে ।এ লেভেল শিক্ষার্থীদের ৬০০ পাউণ্ড ও ইউনিভার্সিটি স্টুডেন্টদের ১৫০০ পাউণ্ড গ্রান্ট চলবে ।তিনি জানান -শীঘ্রই শুরু হচ্ছে প্রেগন্যান্সি পেমেন্ট ও ইউনিভার্সিটি স্টুডেন্টদের এক বছরের জন্য ফ্রি ট্রেভেল পাস । এছাড়া ফুড হাব তহবিল বা ফুড ব্যাংকে সহযোগিতা ৮ লাখ ৮৫ হাজার পাউণ্ডে উন্নীত করা হয়েছে ।ইয়ং টাওয়ার হ্যামলেটস নামে কাউন্সিলের ইয়ুথ সার্ভিস ২০২৩ সালে পুনরায় কাউন্সিলের সরাসরি তত্বাবধানে আনার পর থেকে এ পর্যন্ত ১৩.৭ মিলিয়ন পাউণ্ড বিনিয়োগ করা হয়েছে ।
ডেপুটি মেয়র মাইউম মিয়া তালুকদার বলেন -প্রতি বছর কাউন্সিল কমিউনিটি সংগঠণকে ৬ মিলিয়ন পাউণ্ড গ্রান্ট প্রদান করে ।তিনি সবাইকে আবেদনের আহ্বান জানান ।তিনি ফস্টার কেয়ারার হিসাবে অন্তর্ভুক্তি হওয়ার জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন -স্কুল ইউনিফর্ম গ্রান্টের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র লুৎফুর রহমান বলেন যে-হাউজিং সমস্যার সমাধানে কাউন্সিল কাজ করছে ।বিগত চার বছরে ৬ হাজার ৪০০শ বাড়ি ডেলিভারী দিয়েছে ।এই চার বছরে আরো ৬হাজার বাড়ি নির্মাণের জন্য সাইড সিলেক্ট করা হয়েছে ।
জনাকীর্ণ এই সাংবাদিক সমাবেশে আরো বক্তব্য রাখেন ডেপুটি মেয়র মাইউম মিয়া তালুকদার ,ফাইন্যান্স ও রিসোর্সের কেবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী ,কাউন্সিল কর্মকতা এ্যামি জেকসন ,কর্পোরেট
ডাইরেক্টর স্টিভ রেডি ।
এ সময় সকল কেবিনেট মেম্বার ও অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন ।
মেয়র তাঁর সমাপনী বক্তব্যে -উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তা মিডিয়ায় তুলে ধরার অনুরোধ জানান ।
সংবাদ পরিবেশক
কে এম আবু তাহের চৌধুরী
সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর