- আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
- মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
- ফয়সাল আলম কে সম্বর্ধনা
- এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন:
- Good Friday History, Tradition, and Islamic Perspective : M A Hussain uk
- নরথাম্পটনে বাংলাদেশী চেম্বারের উদ্যোগে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
» মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা
প্রকাশিত: 27. August. 2024 | Tuesday
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া কয়েকটি অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলেও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
সৌদির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স ঝুঁকিপূর্ণ স্থানের সব বাসিন্দাকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে।
বিশেষ করে মক্কায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সেখানে শিলাবৃষ্টি, খড় স্রোত দেখা দিতে পারে। এমনকি নিম্নগামী বাতাসের কারণে ধূলি জমা হওয়ার আশঙ্কা রয়েছে।
মক্কা ছাড়াও জামুম, বাহরা এবং তাইফে খারাপ আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। অপরদিকে জেদ্দা, রাবিগ এবং খালিসে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মদিনা, আল বাহা, আসির, জিজান এবং নাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আলী মাশহুর নামের এক আবহাওয়াবিদ বলেছেন, জিজানে সম্প্রতি যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৪০ বছরে সর্বোচ্চ। এছাড়া গত ৮০ বছরে আগস্ট মাসে সেখানে এমন আবহাওয়া পরিলক্ষিত হয়নি।
এই অভিজ্ঞ আবহাওয়াবিদ আরও বলেছেন, গ্রীষ্মমণ্ডলীয় আইটিসিজেড বেল্ট, যেটি আদ্র বাতাস নিয়ে আসে, সেটি অপ্রত্যাশিতভাবে এই মৌসুমে আরব উপদ্বীপের অনেকটা ভেতরে প্রবেশ করেছে।
এটির কারণে আদ্র বাতাসের পরিমাণ বৃদ্ধি পাবে। এরফলে আরব আমিরাত, ওমান এবং ইয়েমেনে ব্যাপক বজ্রপাত এবং বন্যা দেখা দেওয়ার শঙ্কা রয়েছে।
[hupso]সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


