- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
- ব্রিটিশ-বাংলাদেশিদের জয়জয়কার যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির গৌরবোজ্জ্বল সাফল্য
- BBBF নবনির্বাচিত সভাপতি মালিক উদ্দিন ও সাধারণ সম্পাদক এস আলম – সংগঠন ঢেলে সাজানোর দৃঢ় অঙ্গিকার
- ছাত্রনেতা থেকে জননেতা সিলেটের রাজপথে কামরুল হাসান চৌধুরী
- ইউরোপ–বাংলাদেশ বাণিজ্য সেতুবন্ধনে নতুন দিগন্ত: এথেন্স সম্মেলনে বিশেষ অতিথি এম এ
- লুটনে মরহুম ক্বারী আব্দুল কাদির (রহ.)-এর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত
» বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু
প্রকাশিত: 26. November. 2024 | Tuesday
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ ব্রিটন জন টিনিসউড মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১১২ বছর। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকডর্স কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (২৫ নভেম্বর) একটি পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
টিনিসউড ১৯১২ সালের ২৬ আগস্ট ইংল্যান্ডের লিভারপুলে জন্মেছিলেন। ভেনেজুয়েলার ১১৪ বছর বয়সী জুয়ান ভিসেন্তে পেরেজের মৃত্যুর পর গত এপ্রিলে টিনিসউড বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষের খেতাব পান।
টিনিসউডের পরিবার এক বিবৃতিতে বলেছে, তার শেষ দিনগুলো ছিল গান ও ভালোবাসায় পরিবেষ্টিত। গত কয়েক বছরে যারা তার সেবা করেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।
যে বছর বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সে বছর টিনিসউড জন্ম নেন। জীবদ্দশায় তিনি দুটি বিশ্বযুদ্ধ, নানা সংঘাত ও সর্বশেষ করোনার মতো মহামারি দেখেছেন। টিনিসউড সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব পাওয়ার পর গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছিলেন, তার এত দীর্ঘ আয়ু পাওয়ার গোপন রহস্যটি ‘নিছকই ভাগ্য’।
তিনি বলেন, “হয় আপনি বেশিদিন বাঁচবেন, অথবা কমদিন বাঁচবেন। এটি নিয়ে আপনি বেশি কিছু করতে পারবেন না।” তবে স্বাস্থ্যবান হতে হলে ধৈর্য্যশালী হতে হবে বলে পরামর্শ দিয়েছিলেন তিনি।
প্রবীণ এই ব্যক্তি বলেছিলেন, “যদি আপনি বেশি পান করেন, বেশি খান অথবা বেশি হাঁটেন। যদি আপনি একটি বিষয় খুব বেশি করেন। একটা সময় গিয়ে আপনি ভুগবেন।”
[hupso]সর্বশেষ খবর
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


