- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
» যুক্তরাজ্যে ‘জেনোসাইড-ফ্রি’ কোমল পানীয় নিয়ে ব্যাপক আলোড়ন
প্রকাশিত: 25. November. 2024 | Monday
সম্প্রতি যুক্তরাজ্যের একটি নতুন কোমল পানীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘গাজা কোলা’ নামের এই পানীয়টি ফিলিস্তিনিদের পক্ষে ‘গণহত্যামুক্ত’ ও ‘বর্ণবৈষম্যমুক্ত’ পণ্য হিসেবে এরই মধ্যে সাড়া ফেলেছে। বলা হচ্ছে, ‘জেনোসাইড-ফ্রি’ এই পানীয়টি তাদের জন্য, যারা ফিলিস্তিনের প্রতি সমর্থন দেখিয়ে বৃহৎ কম্পানিগুলোর পণ্য বর্জন করতে চায়।
২০২৩ সালের নভেম্বরে ওসামা কাশু নামের এক ফিলিস্তিনি কর্মী এই গাজা কোলা তৈরি করেন। এটি তার বাণিজ্যিক উদ্যোগ হলেও এর পেছনে রয়েছে ফিলিস্তিনের মানুষের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের অভিযান। সাধারণ কোলা উপাদান থেকেই এই পানীয় তৈরি হয়। তবে এর স্বাদ ও মিশ্রণ আলাদা।
যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রে অবস্থিত হলবর্ন শহরের ফিলিস্তিনি ও লেবানিজ খাবারের রেস্তোরাঁ হিবা এক্সপ্রেস থেকে গাজা কোলার যাত্রা শুরু হয়। রেস্তোরাঁটি ফিলিস্তিন হাউস নামে একটি বহুতল ভবনের নিচতলায় অবস্থিত। ভবনটি আরব ঐতিহ্যের স্থাপত্যে নির্মিত। এই কোমল পানীয়র প্রতিটি ক্যানের গায়ে ইংরেজির পাশাপাশি আরবি ক্যালিগ্রাফিতে লেখা ‘গাজা কোলা’।
ওসামা কাশু জানান, গাজা কোলা তৈরির প্রধান কারণ হলো সেসব কম্পানির পণ্য বর্জন করা, যারা ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ভূমিকা রাখে। গাজা কোলার লাভের পুরো অংশ গাজা শহরের আল-করামা হাসপাতালের প্রসূতি ওয়ার্ড পুনর্নির্মাণে দান করা হচ্ছে। পূর্ব লন্ডনের হ্যাকনির ৫৩ বছর বয়সী বাসিন্দা নাইঙ্কে ব্রেট প্যালেস্টাইন হাউসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বপ্রথম গাজা কোলার স্বাদ গ্রহণ করেন।
[hupso]সর্বশেষ খবর
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!


