- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
- অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ ধুদরছকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে
- লুটনে বিয়ানীবাজার কমিউনিটি ফোরামের মতবিনিময় সভা
» হাসিনার মতো অপমান-লজ্জা কারও কপালে আসবে না : নজরুল
প্রকাশিত: 27. September. 2024 | Friday
শেখ হাসিনার মতো বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা কারও কপালে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে এক পথসভায় এ মন্তব্য করেন নজরুল ইসলাম।
স্থানীয় কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা সাদিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় তার কবর জিয়ারত শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আমরা হাসিনা সরকারের পদত্যাগ চেয়েছিলাম, রাজি হয়নি। এখন দেশত্যাগ করতে হয়েছে। আমরা বলেছিলাম একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিন, পদত্যাগ করা লাগবে না। যারা জিতবে তারা ক্ষমতায় আসবে, এতে পদত্যাগের লজ্জাও হবে না। সেটাও রাজি হয়নি। এখন পদত্যাগও করলেন, দেশত্যাগও করলেন। বাংলাদেশের ইতিহাসে এরকম অপমান, এরকম লজ্জা কারও কপালে আসবে না। অত্যাচার-নিপীড়ন করলে এমনই হয়।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। যখন দেশের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং তাদের ভোটে সরকার গঠন হবে তখন বুঝতে পারবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। সে লক্ষ্যে যখন কাজ চলছে তখন পরাজিত শক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বতর্মানে দেশের দুঃসময় যাচ্ছে। আমরা এখনো গণতন্ত্র ফিরে পাইনি। স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনর্প্রতিষ্ঠা করতে পারিনি। গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার লড়াই চলছে।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
এর আগে শহীদ সাদিকুর রহমানের অসহায় পরিবারকে একটি কাপড়ের দোকান করে দেয় বিএনপি। ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে এই দোকান হস্তান্তর করা হয়।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশের আহত ও শহীদদের বাড়ি বাড়ি যাচ্ছি। তাদের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। আপনার দোয়া করবেন আমরা যেন প্রত্যেক আহত-শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আলমগীর কবীর ও সেলটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মিথুন।
এ সময় শহীদ সাদিকুর রহমানের কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা করেন নেতা-কর্মীরা।
সভা শেষে সাদিকুর রহমানের ভাই সাদ্দাম হোসাইনের হাতে দোকানঘরের কাগজপত্র হস্তান্তর করা হয়। ফিতা কেটে দোকানটি উদ্বোধন করেন নেতা-কর্মীরা।
সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর