- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
- ২০২৬ নববর্ষের শুভেচ্ছা
- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
- সংগ্রামী জীবনের নাম খালেদা জিয়া – এম এ হোসেইন
- গ্রটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্যাপন
» বাংলাদেশে হচ্ছে না নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রকাশিত: 20. August. 2024 | Tuesday
শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হচ্ছে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বাংলাদেশে গত কয়েকদিনে উদ্ভুত পরিস্থিতিতে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিলই। যদিও অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল।
আগামী ৩-২০ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
এর আগে, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও ১৯ আগস্ট অস্ট্রেলিয়া নারী দলের অ্যালিসা হিলি জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে ঢাকা ও সিলেটে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। অস্ট্রেলিয়ার অধিনায়কের এমন মন্তব্যের পরদিন জানা যায়, বাংলাদেশ নয় সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০ ওভারের বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে আইসিসির বোর্ড মিটিংয়ে নিজেদের মতামত দিয়েছেন বিভিন্ন দেশের বোর্ড পরিচালক ও কর্মকর্তা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরানোর প্রস্তাব দেয়া হলে সেটাতে সম্মতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক স্বত্ব থাকবে বাংলাদেশের হাতেই। এমনটা জানিয়েছে ক্রিকবাজ।
[hupso]সর্বশেষ খবর
- বিএনপিকে বিজয়ী করতে স্বদেশ যাচ্ছেন ইউকে বিএনপি নেতৃবৃন্দ
- বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বরণে দোয়া মাহফিল
- বিমান বয়কট রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা
- দেশ পত্রিকার একযোগ পূর্তী অনুষ্ঠান সম্পন্ন
- বিমানের ম্যানচেষ্টার টু সিলেট -ঢাকা ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রতিবাদ সভা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক


