- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
- এথেন্সে অনুষ্ঠিত হলো বাংলা ইউরোভিশন অ্যাওয়ার্ডস ও আন্তর্জাতিক ব্যবসা সম্মেলন ২০২৬
- ঢাকার মিরপুরে – অবহেলিত মৃত মায়ের পচা দুর্গন্ধ লাশ উদ্ধার! সমাজের জন্য সতর্ক বার্তা!
- লুটন বিএনপির উদ্যোগে: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- সিলেট-চারখাই-শেওলা সড়ককে মহাসড়কে উন্নীতকরণের লক্ষ্যে ২,৫০৬ কোটি টাকার বৃহৎ প্রকল্প অনুমোদিত
» নভেম্বরেই পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে ট্রেন চলাচল শুরু
প্রকাশিত: 29. October. 2024 | Tuesday
পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে বহুল প্রতীক্ষিত ট্রেন সার্ভিসটি আসছে নভেম্বরের মাঝামাঝি সময়ে চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন পদ্মা রেল লিংক প্রকল্পের পরিচালক মো. আফজাল হোসেন।
তিনি বলেন, আমরা নভেম্বরের মাঝামাঝি (১৫-২০ নভেম্বর) থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার ব্যাপারে আশাবাদী। আগামী ১৫ নভেম্বর সকালে বেনাপোল এক্সপ্রেস ট্রেন যশোর হয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশে বেনাপোল ছেড়ে আসার কথা রয়েছে। একই দিনে সুন্দরবন এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
প্রকল্প পরিচালক বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। প্রকল্প অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের (জিআইবিআর) সরকারি পরিদর্শক ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত দুই দিনের লাইন পরিদর্শন শেষে প্রকল্পের কাজটি সফলভাবে সুসম্পন্ন হয়েছে।
পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রড-গেজ সিঙ্গেল-লাইন নির্মাণ করেছে বাংলাদেশ রেলওয়ে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের সবচেয়ে বড় প্রকল্প।
গত বছরের অক্টোবরে এই লাইনের ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চালু হয়। এই রুটে পাঁচটি ট্রেন চলাচল করছে। ঢাকা-যশোর রুটের রেল লাইন চালু হলে ঢাকা ও যশোরের মধ্যে দূরত্ব ২০০ কিলোমিটার এবং ভ্রমণের সময় অর্ধেক কমে যাবে। বর্তমানে যশোর পৌঁছাতে সময় লাগে আট ঘণ্টার বেশি। লাইনটি দেশের বৃহত্তম দুটি সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মোংলাকে সরাসরি সংযুক্ত করবে।
[hupso]সর্বশেষ খবর
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর