- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
- রাজাগঞ্জ মাদ্রাসাতুশ শায়েখ আরশাদ আল-মাদানীর ঐতিহাসিক সাফল্য
- বিএনপি সরকার গঠনের পরে, রাষ্ট্র সংস্কার ও আইন-শৃঙ্খলা পুনর্গঠনে ৬ মাস
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর প্রতি কেন এতো বৈষম্য – এম এ হোসেইন ইউকে
- টাওয়ার হ্যামলেটে নিম্ন আয়ের বাসিন্দাদের ব্যয় সহায়তা বৃদ্ধির যুগান্তকারী ঘোষণা
- এমপি এমরান চৌধুরীর সঙ্গে আলীনগর ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময় ১০টি সিদ্ধান্ত গৃহীত
» বৈরী আবহাওয়ার সময় ঢাকার ফ্লাইট ৪ দিন চট্টগ্রামে অবতরণ করবে
প্রকাশিত: 17. November. 2024 | Sunday
শীতকালে ঘনকুয়াশাসহ বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণে সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করবে। এ লক্ষ্যে এ দুইটি বিমানবন্দরে সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামার ব্যবস্থা করা হয়েছে।
রবিববার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে এ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।
তিনি বলেন, সচরাচর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সাড়ে ১১টার পর ফ্লাইট শিডিউল থাকে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শীতকালে ঘন কুয়াশা কিংবা বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে না পারলে সেগুলো চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করবে। এ লক্ষ্যে সপ্তাহের বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২৪ ঘণ্টা ওয়াচে থাকবে। যাতে কোনো ফ্লাইট ঢাকা থেকে এলে অবতরণ করতে পারে। বাকি ৩ দিন সিলেটে অবতরণ করবে।
সূত্র জানায়, এতদিন ঢাকায় বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে না পারলে সেগুলো কলকাতা কিংবা ব্যাংকক চলে যেত। এতে যাত্রীদের যেমন বেশি দুর্ভোগ হতো তেমনি দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হতো।
বেবিচক চেয়ারম্যান শাহ আমানতের রানওয়ে সম্প্রসারণ কাজ, নতুন বোর্ডিং ব্রিজ, মাস্টারপ্ল্যানসহ চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
[hupso]সর্বশেষ খবর
- প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
- Luton British-Bangladeshi Football Tournament 2026, Champion Bishwanath upazila
- লাইফটাইম এওয়ার্ড অর্জন করলেন কে এম আবুতাহের চৌধুরী
- এজিআসিও ইউকে’র আনোয়ার মন্জীলে জননেতা এমপি এমরান চৌধুরীর মতবিনিময়
- যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ৪৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
এই বিভাগের আরো খবর